সিবিএসই দশম শ্রেণিরও ফলপ্রকাশ মঙ্গলবার, কোন ওয়েবসাইটে রেজাল্ট, জেনে নিন

সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হবে মঙ্গলবার। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই ফলাফল প্রকাশের কথা।

সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হবে মঙ্গলবার। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই ফলাফল প্রকাশের দিনক্ষণ। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের সময়ই বোর্ডের তরফে জানানো হয়েছিল দশম শ্রেণির পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে। সেইমতোই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের তিনদিনের মাথায় দশম শ্রেণির ফল প্রকাশ করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিল।

সিবিএসই দশম শ্রেণিরও ফলপ্রকাশ মঙ্গলবার, কোন ওয়েবসাইটে রেজাল্ট, জেনে নিন

এবার সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার্থী ছিল মোয় ১৬ লক্ষ ৩৮ হাজার ৪২০ জন। দশম শ্রেণির পরীক্ষা হয় দেশের মধ্যে ৪ হাজার ৪৫৩টি কেন্দ্রে এবং দেশের বাইরে ৭৮টি কেন্দ্রে। বোর্ডের তরফে জানানো হয়েছে সিবিএসই-র ফল জানা যাবে cbse.examresults.net, cbseresults.nic.in, results.gov.in-এ।

এই ওয়েবসাইটগুলির মধ্যে যে কোনও একটি ওপেন করার পর class 10 Exam Results ট্যাবে ক্লিক করতে হবে। তারপর নিজের রোল নম্বর লিখে সাবমিট করতে হবে। উল্লেখ্য, গত বছরের মতোই রীতি বজায় রেখে প্রথমে দ্বাদশ শ্রেণি, তারপর দশম শ্রেণির ফলাফল প্রকাশ করা হচ্ছে। গতবার দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হয়েছিল মে মাসের শেষ সপ্তাহে। আর দশম শ্রেণির ফল প্রকাশ হয়েছিল জুন মাসের প্রথমে। এবার অবশ্য দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশের তিনদিনের মাথাতেই দশম শ্রেণির ফল প্রকাশ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+