রোজভ্যালি মামলা! সিবিআই-এর জেরার মুখে ত্রিপুরার প্রাক্তন ২ মন্ত্রী

রোজভ্যালি চিটফান্ড মামলায় ত্রিপুরার পূর্বতন বাম সরকারের দুই প্রাক্তন মন্ত্রীকে জেরা করবে সিবিআই। আগরতলায় সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে।

রোজভ্যালি চিটফান্ড মামলায় ত্রিপুরার পূর্বতন বাম সরকারের দুই প্রাক্তন মন্ত্রীকে জেরা করবে সিবিআই। আগরতলায় সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী এবং বিজিতা নাথকে এই সপ্তাহের মধ্যেই জেরা করবে বলে ত্রিপুরা বিধানসভার স্পিকারকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুজনেই বর্তমানে বিধানসভার সদস্য।

রোজভ্যালি মামলা! সিবিআই-এর জেরার মুখে ত্রিপুরার প্রাক্তন ২ মন্ত্রী

প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী এবং প্রাক্তন সমাজ কল্যাণমন্ত্রী বিজিতা নাথ জানিয়েছেন, রোজভ্যালি চিটফান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তারা সিবিআই-এর নোটিস পেয়েছেন। সিবিআই-এর যাবতীয় প্রশ্নের উত্তর তারা দেবেন বলেও জানিয়েছেন।

২০১৭-র জুনে সিবিআই বিজিতা নাথ এবং সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাসকে রোজভ্যালি চিটফান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল।

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ত্রিপুরা সিপিএম-এর রাজ্য সম্পাদক বিজন ধরের অভিযোগ, কেন্দ্রের শাসকদল সিবিআইকে তাদের পিছনে লাগিয়ে দিয়েছে। সিপিএম-এর কোনও নেতা এবং প্রাক্তন কোনও মন্ত্রী কোনও চিটফান্ডের সঙ্গে জড়িত নয় বলেও জানিয়েছেন তিনি।

যদিও বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের তরফে আলাদা ভাবে পূর্বতন বাম সরকারের বিরুদ্ধে চিটফান্ড ব্যবসায় মদতের অভিযোগ করা হয়েছিল। ২০১৫ সালে ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে সিট গঠন করেছিল তৎকালীন রাজ্য সরকার।

রোজভ্যালি চিটফান্ডের বিরুদ্ধে অনেকদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই। ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে সংস্থার মালিক গৌতম কুণ্ডু রয়েছেন জেলে।

২০১৩ সালে ত্রিপুরার পূর্বতন বাম সরকার চিটফান্ড ও বেআইনি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে ৩৭ টি মামলা দাখিল করেছিল। যার মধ্যে থেকে মাত্র ৫ টি মামলা গ্রহণ করেছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+