Tirupati laddu row: তিরুপতি লাড্ডু বিতর্ক, সিবিআইকে মাথায় রেখে সিট গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের
Tirupati laddu row: তিরুপতি লাড্ডু বিতর্কে নয়া মোড়। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল SIT বানানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যারা স্বাধীন ভাবে গোটা ঘটনার তদন্ত করবে বলেও নির্দেশে জানানো হয়েছে। তিরুপতি মন্দিরে প্রসাদ হিসাবে যে লাড্ডু দেওয়া হতো তা নিয়ে বিতর্ক তৈরি হয়।
তাতে পশুর চর্বি ব্যবহারের অভিযোগ। এই বিষয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court News) মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে গোটা ঘটনার তদন্তে পাঁচজনের একটি সিট গঠনের নির্দেশ দেয় (Tirupati laddu row) দেশের সর্বোচ্চ আদালত।

বিশেষ এই তদন্তকারী দলে দু'জন সিবিআই আধিকারিক, রাজ্য সরকারের দুই আধিকারিক এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) এর এক আধিকারিক থাকবেন বলে নির্দেশে জানিয়েছে বিচারপতি বিআর গাভাই ( Justices BR Gavai) এবং কেভি বিশ্বনাথনের (KV Viswanathan) বেঞ্চ। শুধু তাই নয়, দ্রুত এই সিট গঠন করে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে (Tirupati laddu row)।
মামলার শুনানিতে এদিন একাধিক বিষয় সামনে আসে। এমনকি বেশ কিছু বিষয়ে প্রশ্ন তোলে বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ। শুনানিতে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আমরা কখনই আদালতকে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চে রূপান্তরিত হতে দিতে পারি না। লাখ লাখ ভক্তের কাছে এটা বিশ্বাসের বিষয়। আগে এই মামলার তদন্ত করছিল অন্ধ্রপ্রদেশ সরকার। কিন্তু আদালতের নির্দেশে গঠিত সিটকে সমস্ত নথি তুলে দেওয়ার কথাও বলা হয়েছে।
এই সংক্রান্ত মামলায় গত শুনানিতে একই ভাবে বেশ কয়েকটি প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। এমনকি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানায়, মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ। সেই পদে থাকা ব্যক্তি ভগবানকে রাজনীতি থেকে দূরে রাখবেন, এটিই প্রত্যাশিত। যদি মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়ে থাকেন, তাহলে সাংবাদিক সম্মেলন ডেকে নানা মন্তব্যের কী প্রয়োজনীয়তা রয়েছে?
বলে রাখা প্রয়োজন, তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডুর জন্য ব্যবহৃত ঘি-র নমুনায় মাছের তেল, বিফ ট্যালো ও লার্ড বা শূকরের চর্বি মেশানোর অভিযোগ সামনে আসে। পরে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। যা নিয়ে শুরু হয় জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় চন্দ্রবাবু নাইডু প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications