দিল্লি উড়ে যাওয়ার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে কড়া নাড়ল সিবিআই, বাইরে কেন্দ্রীয় বাহিনী, বিক্ষোভ কর্মীদের
Mahadev betting app case: সাত সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chhattisgarh CM) ভুপেশ বাঘেলের (Bhupesh Baghel) বাড়িতে তল্লাশি সিবিআই'য়ের। একই সঙ্গে তাঁর অফিস সহ আরও বেশ কয়েকটি জায়গাতেও একযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে। ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। যা খবর, ৬ হাজার কোটির মহাদেব বেটিং অ্যাপ কেসের ইতিমধ্যে নাম জড়িয়েছে তাঁর। সেই সূত্র ধরেই বুধবার সকালে এহেন তল্লাশি বলে জানা যাচ্ছে।
এক সংবামাধ্যমের খবর অনুযায়ী, রায়পুর এবং ভিলাই'তে বর্ষীয়ান কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। একই সঙ্গে এক সিনিয়ার পুলিশ আধিকারিক এবং কংগ্রেস নেতার ঘনিষ্ঠের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে বলে খবর।

আজ বুধবার এআইসিসির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সম্ভবত সেই বৈঠকে যোগ দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে এহেন সিবিআই অভিযান নিয়ে সরব হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা করতেই এহেন পদক্ষেপ বলেও দাবি করা হয়েছে।
Mahadev betting app case: কড়া প্রতিক্রিয়া দিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দফতর
ইতিমধ্যে সিবিআই অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দফতর। এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, সিবিআই এল, আগামী ৮ এবং ৯ এপ্রিল আহমেদাবাদে (গুজরাট) AICC এর একটি বৈঠক আছে। সে বিষয়েই আজ বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। কিন্তু তার আগেই রায়পুর ও ভিলাইয়ের বাসভবনে সিবিআই পৌঁছে গিয়েছে বলেও কার্যালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেও কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বাঘেলের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত ১০ মার্চ এই সংক্রান্ত অভিযান চলে। এমনকী প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতেও তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
अब CBI आई है.
— Bhupesh Baghel (@bhupeshbaghel) March 26, 2025
आगामी 8 और 9 अप्रैल को अहमदाबाद (गुजरात) में होने वाली AICC की बैठक के लिए गठित “ड्राफ़्टिंग कमेटी” की मीटिंग के लिए आज पूर्व मुख्यमंत्री भूपेश बघेल का दिल्ली जाने का कार्यक्रम है.
उससे पूर्व ही CBI रायपुर और भिलाई निवास पहुँच चुकी है.
(कार्यालय-भूपेश बघेल)
তল্লাশি চলে একসঙ্গে ১৪ টি জেলায়। দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত করে ইডি। এক বার্তায় কংগ্রস নেতা জানান, তল্লাশিতে বাড়ি থেকে ৩৩ লাখ টাকা কেন্দ্রীয় এজেন্সি পেয়েছে। সেই টাকা কীসের জন্য রাখা ছিল সেই তথ্যও শেয়ার করেন। অন্যদিকে এদিন তল্লাশি চলাকালীন সে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা। যদিও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা সেখানে রয়েছে বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে একাধিক বলিউডের নায়ক-নায়িকাদেরও নাম জড়িয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications