সারদার থেকে টাকা নেওয়ার অভিযোগ, চিদম্বরমের স্ত্রী নলিনীকে সিবিআই জেরা

সুদীপ্ত সেন জেরায় সিবিআইকে জানান, নলিনী চিদম্বরমকে তিনি এক কোটি টাকা দিয়েছিলেন। কেন, সেটা সিবিআই সংবাদমাধ্যমের কাছে জানাতে চায়নি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, স্বামী ইউপিএ সরকারের অর্থমন্ত্রী থাকায় তাঁকে দিয়ে সারদা গোষ্ঠীকে অতিরিক্ত সুবিধে পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন নলিনী।
যদিও সিবিআইকে নলিনী জানিয়েছেন, তিনি কোনও বেআইনি কাজ করেননি। তিনি নিজে একজন আইনজীবী। তাই সারদা গোষ্ঠীকে আইনি পরামর্শ দিয়ে তার বিনিময়ে পারিশ্রমিক নিয়েছেন মাত্র। পাশাপাশি, সারদা-কাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রী মাতঙ্গ সিং এবং তাঁর প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সিংয়ের। এই দু'জনকে এ ক্ষেত্রে যথাযথ আইনি পরামর্শও তিনি দিয়েছেন বলে স্বীকার করেছেন নলিনী চিদম্বরম।
প্রসঙ্গত, নলিনীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় এ বার তৃণমূল কংগ্রেস পাল্টা চাপ বাড়াতে পারবে বলে মনে করা হচ্ছে। কারণ, এতদিন কংগ্রেস এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার তোপ দাগছিল।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications