'সিবিআই কাজ করলে প্রতিহিংসা আর না করলে খাঁচায় বন্দি পাখি', তোপ দাগলেন প্রতিরক্ষামন্ত্রী
শহর কলকাতার রাজপথে সিবিআই অফিসার ও পুলিশের ধস্তাধস্তির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দেশের জাতীয় রাজনীতিতে।
শহর কলকাতার রাজপথে সিবিআই অফিসার ও পুলিশের ধস্তাধস্তির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দেশের জাতীয় রাজনীতিতে। সিবিআই অফিসারদের থানায় নিয়ে যাওয়ার ঘটনা ও সিবিাইয়ের জয়েন্ট ডিরেক্টরের বাড়ির সামনে পুলিশ মোতায়েন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না এই মুহূর্তে দেশের অন্যতম বড় খবর। এদিন, এই পরিস্থিতি নিয়ে মুখ খোলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

Defence Minister Nirmala Sitharaman on ongoing CBI issue in West Bengal: CBI has got to do its job or not? When CBI does it, it's political vendetta, when it doesn't do it, it's caged parrot. Let them make up their minds. pic.twitter.com/0u2A2iV22f
— ANI (@ANI) February 3, 2019
উল্লেখ্য, এর আগে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে রবিবার সন্ধ্যেবেলায় কয়েকজন সিবিআই অফিসার পৌঁছন। তারপরই সেখানে শেক্সপিয়ার সরনী থানার পুলিশ পৌঁছে যায়। দু'পক্ষের কথাকাটাকাটি ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছে যায়। এরপরই সিবিআই অফিসারদের গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।যদিও পরে ছেড়ে দেওয়া হয়। কেন্দ্র বনাম রাজ্যের এই সংঘাতে আপাতত উত্তপ্ত জাতীয় রাজনীতি।












Click it and Unblock the Notifications