গোপন তথ্য কেন ফাঁস মিডিয়ায়! সিবিআই মামলায় শুনানি পিছোল সুপ্রিম কোর্ট
অলোক বর্মা সিবিআই এর সর্বোচ্চ পদে থাকবেন নাকি তাকে সরিয়ে দেওয়া হবে, নাকি তদন্ত চলবে। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল অন্য কিছু।
অলোক বর্মা সিবিআই এর সর্বোচ্চ পদে থাকবেন নাকি তাকে সরিয়ে দেওয়া হবে, নাকি তদন্ত চলবে। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল অন্য কিছু। সিবিআই মামলায় তথ্য ফাঁসের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করল সর্বোচ্চ আদালত। যার জেরে পিছিয়ে দেওয়া হল শুনানির দিন। পরবর্তী শুনানি হবে ২৯ নভেম্বর।
|
পিছোল শুনানি
এদিন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ তীব্র অসন্তোষ প্রকাশ করেন। শুনানি পিছিয়ে দেওয়ার সময় জানান, আমার মনে হয় না এখানে উপস্থিত কেউ এই শুনানির যোগ্য। তিনি রেগে গিয়েছেন কারণ সুপ্রিম কোর্টের কাছে জমা পড়া গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে।
|
রেগে আগুন মুখ্য বিচারপতি
সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের যে প্রাথমিক তদন্ত রিপোর্টের কপি সুপ্রিম কোর্ট প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মার হাতে তুলে দিয়ে জবাব চেয়েছিল, তার জবাব মুখবন্দি খামেই আদালতে জমা দেন তিনি। তবে ঘটনা হল, সেই জবাবের কপি পৌঁছে গিয়েছে সংবাদমাধ্যমে। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্য বিচারপতি।

কেন ফাঁস গোপন রিপোর্ট
সিভিসি রিপোর্ট অনুযায়ী এখনও কিছু অভিযোগের তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে। এমনই মনে করেছেন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্র। বন্ধ খামে রিপোর্ট অলোক বর্মাকে দেওয়া হয়। বন্ধ খামেই জবাব চাওয়া হয়। সিবিআইয়ের গ্রহণযোগ্যতা ও মানুষের তদন্তকারী সংস্থার ওপরে বিশ্বাস অটুট রাখতেই তা করা হয়েছিল বলে মুখ্য বিচারপতি জানান। তা সত্ত্বেও গোপন তথ্য আদালতের বাইরে ফাঁস হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications