বিপাকে সনিয়ার জামাই, রাজস্থানে জমি কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত শুরু রবার্টের সংস্থার বিরুদ্ধে
বিপাকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর জামাই রবার্ট ভঢরা। তাঁর ৪টি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই। বেআইনি জমি লেনদেনের অভিযোগে এই তদন্ত বলে সিবিআই সূত্রে খবর
বিপাকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর জামাই রবার্ট ভঢরা। তাঁর ৪টি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই। বেআইনি জমি লেনদেনের অভিযোগে এই তদন্ত বলে সিবিআই সূত্রে খবর।

রাজস্থান সরকার বিকানিরে একাধিক সংস্থার বিরুদ্ধে ১৮টি বেআইনি জমি লেনদেনের অভিযোগ করেছিল। রাজস্থান পুলিশ প্রথমে তদন্ত শুরু করে। পরে সিবিআই-কে তদন্তভার দেয় রাজস্থান সরকার। রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া জানিয়েছেন, ভঢরার সংস্থার স্কাই লাইট হসপিটালিটির বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। ভঢরার সংস্থা ২৭৫ বিঘা জমি অনৈতিক ভাবে কেনার সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগ। ২০১০ সালে তৃতীয় পক্ষ হিসেবে ২৭৫ বিঘা জমি কিনে, ২০১২ সালে চতুর্থপক্ষকে জমিটি বিক্রি করা হয় বলে অভিযোগ। সবমিলিয়ে ১৪০০ বিঘা জমি বেনামে কেনা হয়েছে বলে জানিয়েছেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া।

সিবিআই সূত্রে থবর, বিকানিরে সেনাবাহিনীর ব্যবহৃত মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জের জমি নিয়েই বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠেছে। ২০১৪ সালের অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৮টি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৬টি এফআইআর করা হয়েছে গজনির থানায় এবং দুটি কোলায়ত থানায়।
তদন্তের জন্য সিবিআই নতুন করে ১৮ টি এফআইআর দায়ের করেছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাজস্থান সরকার ১৮টি জমি লেনদেনের চুক্তি বাতিল করে। ভঢরার সংস্থার বিরুদ্ধেই বেআইনিভাবে বেশিরভাগ জমি কেনার অভিযোগ করা হয়েছে।

রাজস্থান কংগ্রেস সভাপতি সচিন পাইলট জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই বিজেপি সিবিআই এবং ইডিকে কাজে লাগিয়েছে। এই জমি কেলেঙ্কারির তদন্তের জন্য রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছিল বলে জানিয়েছেন তিনি। কিন্তু সেই কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications