২৭ সেপ্টেম্বর পর্যন্ত ফি দিন ৬ হাজার কিউসেক করে কাবেরীর জল ছাড়তে হবে কর্ণাটককে : সুপ্রিম কোর্ট
বেঙ্গালুরু, ২০ সেপ্টেম্বর : কাবেরীর জল নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে যুদ্ধ যেমন থামার নয়। সুপ্রিম কোর্টের নয়া নির্দেশের পরে তা ফের চরমে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। এদিন সর্বোচ্চ আদালত কাবেরী ইস্যুতে রায় দিয়েছে যে, আগামী কাল অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন কর্ণাটককে ৬ হাজার কিউসেক করে জল ছাড়তে হবে তামিলনাড়ুকে। [কাবেরী ইস্যু, পরিস্থিতি সামাল দিতে বেঙ্গালুরুর রাস্তায় ১৫,০০০ পুলিশ]
একইসঙ্গে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আগামী ৪ সপ্তাহের মধ্যে 'কাবেরী ওয়াটার ম্য়ানেজমেন্ট বোর্ড' গঠনের জন্য। আগামী তিনদিনের মধ্যে কাবেরী পর্যবেক্ষণ কমিটির রিপোর্ট নিয়ে বিরোধিতা করে আবেদনও কর্ণাটক বা তামিলনাড়ু জমা দিতে পারবে বলে শীর্ষ আদালত জানিয়েছে। [কাবেরী ইস্যুতে স্তব্ধ কর্ণাটক : গাড়ি না পেয়ে হবু বধূর বেঙ্গালুরু থেকে তামিলনাড়ু পদযাত্রা]

এই খবর পাওয়ার পর থেকেই কর্ণাটকের নানা জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেঙ্গালুরু শহরও নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শহরের রাস্তায় প্রায় ১৬ হাজার পুলিশ ও আধা সেনা নেমেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বাসস্টপ, রেল স্টেশন ইত্যাদি জায়গায় পুলিশ পোস্টিং রয়েছে।
জলবণ্টনকে কেন্দ্র করে মাণ্ড্য ও মাইসোর জেলায় সবচেয়ে বেশি অশান্তির আশঙ্কা করা হচ্ছে। এর আগের বনধেও এই জেলাগুলিই সবচেয়ে স্পর্শকাতর ছিল। এর আগে কাবেরী পর্যবেক্ষক কমিটি কর্ণাটককে ৩ হাজার কিউসেক করে জল ছাড়তে বলেছিল। এদিন সুপ্রিম কোর্ট সেটাকে বাড়িয়ে ৬ হাজার কিউসেক প্রতিদিন করে দিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications