টর্চের আলোতে ৩২ জনের চোখের ছানি অপারেশন, তারপর যা হল যোগী-রাজ্যে

উত্তরপ্রদেশে নাগরিক স্বাস্থ্যের হাল যে কতটা বেহাল তা আবারও উঠে এল সংবাদে।

উত্তরপ্রদেশে নাগরিক স্বাস্থ্যের হাল যে কতটা বেহাল তা আবারও উঠে এল সংবাদে। বিজেপি শাসিত এই রাজ্যে নবাবগঞ্জে এক কমিউনিটি হেল্থ সেন্টারে ৩২ জন রোগীর চোখের ছানি অপরেশন হয় টর্চের আলোতে। আর এই ঘটনার জেরে বরখাস্ত করা হয় সংশ্লিষ্ট জায়গার মুখ্য স্বাস্থ্য় আধিকারিককে।

টর্চের আলোতে ৩২ জনের চোখের ছানি অপরেশন, তারপর যা হল বিজেপি শাসিত এই রাজ্যে

উত্তরপ্রদেশের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং জানিয়েছেন, বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখে উপযুক্ত ব্য়বস্তা নেওয়া হয়েছে। আর সেই কারণেই বরখাস্ত করা হয়েছে এলাকার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। পাশাপাশি ও কমিউনিটি সেন্টারের যিনি দায়িত্বে ছিলেন , তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এভাবে গুরুত্বপূর্ণ অপরেশন সংগঠিত করার ঘটনায় বেশ ক্ষুব্ধ হন রোগীর আত্মীয়রা। তাঁদের দাবি , কনকনে ঠাণ্ডায় রোগীদের মাটিতে ফেলে রেখে এই অপরেশন সংগঠিত করা হয়েছে। আর এই অভিযোগ পেয়েই তড়িঘড়ি ব্যবস্থা নেয় উত্তরপ্রদেশের স্বাস্থ্য় বিভাগ। প্রসঙ্গত, চলত বছরেই উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ফেটে পড়ে সে রাজ্যজুড়ে। এরপর আরও একবার চিকিৎসা বিভাগে গাফিলতির অভিযোগ ওঠায়, রীতিমত সতর্ক হয়ে যায় প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+