Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উপনির্বাচনের ফলে স্বস্তি সোনিয়া-রাহুলদের! বিজেপিকে বড় ধাক্কা মমতা-লালু'র

অস্বাভাবিক পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে উত্তরপ্রদেশে নির্বাচন হয়। বিধানসভা ভোট হয় আরও চার কেন্দ্রে। একটি ছাড়া প্রায় সবকটি কেন্দ্রেই বড় জয় পায় বিজেপি। আর এরপরেই প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে

অস্বাভাবিক পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে উত্তরপ্রদেশে নির্বাচন হয়। বিধানসভা ভোট হয় আরও চার কেন্দ্রে। একটি ছাড়া প্রায় সবকটি কেন্দ্রেই বড় জয় পায় বিজেপি। আর এরপরেই প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ২৪ এর কথা। আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচন।

বড় পরীক্ষা মোদী-শাহের কাছে। এই অবস্থায় উত্তরপ্রদেশের জয় কিছুটা হলেও স্বস্তি দেয় বিজেপিকে। কিন্তু চার বিধানসভা কেন্দ্রে বড় জয় পাওয়ার পরেও দেশজুড়ে হওয়া উপনির্বাচনে বড় ধাক্কা বিজেপির কাছে।

রাহুল-সোনিয়াদের বাড়তি অক্সিজেন?

রাহুল-সোনিয়াদের বাড়তি অক্সিজেন?

আসানসোল, বালিগঞ্জ ছাড়াও দেশের বেশ কয়েকটি জায়গাতে উপনির্বাচন হয়েছে। সেই মতো আজ শনিবার সেখানেও ফলাফল প্রকাশ হচ্ছে। কিন্তু যে ফলাফল সামনে আসছে তা মোটেই মোদী-শাহের জন্যে স্বস্তির নয়। তাৎপর্যপূর্ণ ভাবে উপনির্বাচনে কংগ্রেসের বড় উত্থান দেখতে পাওয়া যাচ্ছে। যদিও বিজেপির দাবি, উপনির্বাচনে অনেকগুলি অবস্থার দিকে তাকিয়ে মানুষ ভোট দেয়। ফলে এই ফলাফল মোটেই চিন্তার কিছু নয় বলেই দাবি বিজেপির। তবে উপনির্বাচনে কংগ্রেসের জয়জয়কার রাহুল-সোনিয়াদের বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

মহারাষ্ট্রের কোলহাপুর (উত্তর) বড় ধাক্কা বিজেপির

মহারাষ্ট্রের কোলহাপুর (উত্তর) বড় ধাক্কা বিজেপির

মহারাষ্ট্রে বিজেপি নিজেদের শক্তিঘাঁটির কথা বললেও উপনির্বাচনে বড় ধাক্কা। সেখানে খেলা দেখাল Maha Vikas Aghadi (MVA)। এমভিএ'র সঙ্গে থাকা কংগ্রেস প্রার্থী জয়শ্রী যাদব বড়সড় জয় পেয়েছে কোলহাপুর (উত্তর) বিধানসভা কেন্দ্র থেকে। বিপরীতে থাকা বিজেপির প্রার্থীকে প্রায় ১৮ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। জানা যাচ্ছে, কংগ্রেস- MVA-এর প্রার্থী ৯৬,১৭৬ টি ভোট পেয়েছে। যেখানে বিজেপির সত্যজিৎ কদম ৭৭ হাজার ৪২৬টি ভোট পেয়েছেন।

বোচাহাঁ কেন্দ্রের বড় জয় আরজেডি'র

বোচাহাঁ কেন্দ্রের বড় জয় আরজেডি'র

বোচাহাঁ বিধানসভা উপ-নির্বাচনে অসাধারণ জয় আরজেডির। আরজেডির অমর পাশওয়ান বিজেপির প্রার্থীকে প্রায় ৩৬ হাজারেরও বেশি ভোটে হারিয়েছে। আরজেডির অমর পাসওয়ান ৮২ হাজার ৫৬২টি ভোট পেয়েছেন। যেখানে বিজেপির প্রার্থী ৪৫ হাজারেরও কিছু বেশি ভোট পেয়েছেন। এই জয়ের পরেই আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদব বলেন, এই জয়ের মানুষের জয়। এনডিএ জোটে থাকা চার দলের জনবিরোধী নীতি'র বিরুদ্ধে এই ভোট বলে মন্তব্য তাঁর। শুধু তাই নয়, লাল-পুত্র এই জয়ের পর বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন। অহংকারের পরাজয় বলে আক্রমণ তেজস্বীর।

ছত্তীসগড়ের খৈরাগড়ে বড় জয় কংগ্রেসের

ছত্তীসগড়ের খৈরাগড়ে বড় জয় কংগ্রেসের

উপ নির্বাচনে অক্সিজেন কংগ্রেসের। ছত্তীসগড়ের খৈরাগড়ে বড় জয় কংগ্রেসের। সেখানকার কংগ্রেস প্রার্থী যশোদা বর্মার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপির কোমল জাঙ্ঘেলের। কিন্তু একটা সময়ের পর ক্রমশ পিছিয়ে পড়তে থাকেন বিজেপি প্রার্থী। আর সেখানে কংগ্রেস প্রার্থী ২০ হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছেন। বিজেপির হারের পরেই সে রাজ্যের সভাপতি জানিয়েছেন, মানুষের রায় আমরা মাথা পেতে নিচ্ছি।

বড় জয় তৃণমূলের

বড় জয় তৃণমূলের

এদিকে বাংলাতেও বড় ধাক্কা বিজেপির। আসানসোল লোকসভা হারাল বিজেপি। খাতা খুলতে পারল না বালিগঞ্জেও। ফলে দুটি কেন্দ্রেই বড় জয় তৃণমূলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+