অভিজাত এলাকায় ভেঙে পড়ল বাড়ি, দুজনের মৃত্যু হলেও অনেকের আটকে থাকার খবর
গুরুগ্রামের সেক্টর ১০৯ এলাকাতে একটি আবাসনের ছাদ ভেঙে (Gurugram Apartment Collapse) পড়ার খবর সামনে আসছে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ভেঙে পড়া আবাসনের মধ্যে বেশ কয়েকজন আটকে থাকাতে পারে বল
ভেঙে পড়ল ছাদ। গুরুগ্রামের সেক্টর ১০৯ এলাকাতে একটি আবাসনের ছাদ ভেঙে (Gurugram Apartment Collapse) পড়ার খবর সামনে আসছে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ভেঙে পড়া আবাসনের মধ্যে বেশ কয়েকজন আটকে থাকাতে পারে বলে আশঙ্কা।

জানা যাচ্ছে এই ঘটনা সেক্টর ১০৯ এর Chintal Paradiso সোসাইটির হাইরাইসের মধ্যে একটিতে হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে গেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরাও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে বলে খবর।
এই ঘটনায় উদ্বিগ্ন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (CM Manohar Lal Khattar)। তিনি ব্যক্তিগত ভাবে উদ্ধারকাজের বিষয়ে আধিকারিকদের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন বলে জানা যাচ্ছে।
এই ঘটনার ঠিক তিন মাস আগেই গরুগ্রামে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। ঘটনা খাবসপুর এলাকাতে ঘটেছিল (Apartment Collapse) বলে সংবাদমাধ্যমে প্রকাশ। আর এর মধ্যেই একেবারে অভিজাত একটি এলাকায় এই দুর্ঘটনার খবর সামনে আসছে। আর তা ঘিরেই উদ্বেগ বাড়ছে।
ইতিমধ্যে ওই এলাকা সম্পূর্ণ ভাবে ঘিরে দেওয়া হয়েছে। কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু রাত হয়ে যাওয়াতে উদ্ধারকাজ চালাতে সমস্যা হচ্ছে উদ্ধারকারী দলের। যদিও প্রশাসনের তরফে আলো সহ অন্যান্যর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে (Gurugram) প্রশাসনের আধিকারিকরা রয়েছেন বলেও জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম।
শুধু তাই নয়, দমকল এবং পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও রয়েছেন। সবাই মিলে উদ্ধারকাজে হাত লাগানো হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে গাজিয়াবাদ থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের আরও দুটি টিম ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা যাচ্ছে।
A portion of the roof of the sixth floor of D tower of Chintels Paradiso housing complex in Gurugram's Sector 109 has collapsed. Administrative officers and NDRF & SDRF teams are on the spot. Rescue operation is underway: Haryana Govt pic.twitter.com/JOn3AeHjEr
— ANI (@ANI) February 10, 2022
অন্যদিকে স্থানীয় হাসপাতালগুলিকেও তৈরি রাখতে বলা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও তৈরি রাখা হয়েছে প্রশাসনের তরফে। সব মিলিয়ে চূড়ান্ত পরিস্থিতি রাখা হচ্ছে প্রশাসনের তরফে। তবে কীভাবে এত বড় বাড়ির ছাদ ভেঙে পড়ল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
স্থানীয় সুত্রের খবর, যে আবাসনের ছাদ ভেঙে পড়েছে সেটি অভিজাত একটি আবাসন বলেই পরিচিত। প্রশাসন সুত্রের খবর, বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাড়ির তৈরির ক্ষেত্রে সব নিয়ম মানা হয়েছে কিনা সেটাও আগামিদিনে খতিয়ে দেখা হবে বলে স্থানীয় সুত্রে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উত্তেজনা রয়েছে এলাকায়।












Click it and Unblock the Notifications