Budget 2025 Health: দেশের সব জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার! বাজেটে স্বাস্থ্যেও ‘দরাজ’ নির্মলা
Budget 2025 Health: বাজেটে স্বাস্থ্যক্ষেত্রেও (Health Sector) দরাজ নির্মলা। দেশের প্রত্যেক সরকারি হাসপাতালে ডে-কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপনের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) । বাজেট অধিবেশনে নির্মলা সীতারামন বলেন, ক্যান্সারের (Cancer) চিকিৎসা উন্নততর করতে আগামী ৩ বছরের মধ্যে সমস্ত জেলা হাসপাতালে ডে-কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে।
২০২৫-২৬ অর্থবর্ষেই এরকম ২০০টি সেন্টার (Daycare Center) স্থাপন করা হবে বলে জানান নির্মলা সীতারামন। গ্রামীণ এলাকায় রোগীদের প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে তা সহায়ক হয়ে উঠবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশে ক্যান্সার আক্রান্ত রোগীদের সহজে চিকিৎসা প্রদানের জন্যেই ওই সেন্টারগুলি খোলা হবে। স্বাস্থ্যব্যবস্থায় খামতি পূরণ করতেই ডে-কেয়ার সেন্টার খোলা হবে।

সাম্প্রতিককালে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। তারই মাঝে নির্মলার এই ঘোষণা স্বাস্থ্যক্ষেত্রে বিরাট বদল আনবে। ক্যান্সারের কারণে শুধু রোগীদেরই নয়, পরিবারের সদস্যরাও আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন। হাসপাতালে ডে-কেয়ার ইউনিটগুলিতে তাদেরকেও মানসিকভাবে সাহায্য করা হবে। সেন্টারগুলিতে ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা মিলবে।
শুধু তাই নয়, ডে-কেয়ার সেন্টারগুলিতে ক্যান্সারের চিকিৎসার আধুনিক সরঞ্জাম রাখা হবে। কেমোথেরাপি ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা থাকবে রোগীদের জন্য। রোগীদের ও তাদের পরিবারকে চিকিৎসা সংক্রান্ত উপদেশও দেওয়া হবে সেন্টারগুলি থেকে।
সকালে বাজেট পেশের পর বিকেলে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিকশিত ভারতের দিশা দেখাবে এই বাজেট, মত নির্মলার। বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত করার ঘোষণা হয়েছে।
১ কোটি মানুষকে আর কর (Income Tax) দিতে হবে না বলে এদিন জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কংগ্রেসকে নিশানা করে নির্মলা বলেন, কংগ্রেসের তুলনায় তারাই জনগণের পকেটে বাড়তি টাকা সঞ্চয়ের সুযোগ করে দিয়েছেন।
নির্মলা বলেন, "জনগণের মনের ইচ্ছা বোঝেন নরেন্দ্র মোদী। এই সরকারই খুবই সক্রিয়। আর তাই, গত জুলাইতে ঘোষিত কর সরলীকরণ প্রক্রিয়া এবারে অনেকটাই সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে আয়কর বিল পেশ করা হবে।"












Click it and Unblock the Notifications