Budget 2025: আয়করের আওতায় না থাকলেও আইটি রিটার্ন বাধ্যতামূলক? কী বলছে নিয়ম? জানুন বিস্তারিত
তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। কেন্দ্রের বাজেট ঘোষণার শুরু থেকে বিরাট কোনও ঘোষণা বা চমক ছিল না নির্মলা সীতারমনের কণ্ঠে। কিন্তু শেষ বলে ছক্কা হাঁকানোর স্টাইলেই ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করে ছাড়ের কথা ঘোষণা করলেন। এর ফলে একটা বড় অংশের মানুষ সুবিধা পাবেন। বাজেট ঘোষণার পর আরও একটি প্রশ্ন উঠে আসছে। কর যোগ্য আয় শূন্য হলেও তাদের কি আয়কর রিটার্ন (আইটিআর) ফাইল করতে হবে?
উত্তরটা অবশ্যই হ্যাঁ। যারা আয় করের সীমার মধ্যে পড়েন না তাদেরও আইটি ফাইল রিটার্ন করতে হবে। বাজেটের পর এমনটাই জানিয়েছেন কর বিশ্লেষকরা। কর বিশেষজ্ঞ অখিল চন্দনা বলেছেন, আয়কর আইন অনুসারে আয়ের স্ল্যাবের উপর ভিত্তি করেই কর কাঠামো স্থির হয়। কিন্তু যেখানে কর প্রদানের হার শূণ্য থাকে, সেখানে দায়বদ্ধতার সঙ্গে আয় কারীকে নীল আইটি ফাইল রিটার্ন করতে হয়।

একইসঙ্গে তিনি বলেছেন, আয় কারী ব্যক্তিরা আইটি ফাইল রিটার্ন করলে সরকারের লাভ, কারণ সরকার আয় কর দাতাদের তালিকা সম্প্রসারণ করতে পারে। হয়ত তাদের থেকে কোন কর সরকার পাবে না কিন্তু নীল আইটি রিটার্নও একটা সূচক হিসেবে কাজ করে। তাই আয় করলেই আয় কর রিটার্নের ফাইল করা বাধ্যতামূলক।
আয়করের বোঝা কমবে কি না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির উৎসাহ ছিল অনেক। আয়করদাতাদের উপর বিপুল করছাড় ঘোষণা বাজেটে করলেন নির্মলা সীতারমন। নতুন আয়কর বিল পরের সপ্তাহে বিস্তারিতভাবে কেন্দ্রের তরফে ঘোষণা করা হবে বলে এদিনই জানিয়ে দিলেন অর্থমন্ত্রী।
বাজেট ঘোষিত আয় কর কাঠামোতে বলা হয়েছে, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। ১২ থেকে ১৬ লক্ষ টাকা বার্ষিক আয়ে ১৫ শতাংশ প্রদান করতে হবে। ১৬ লক্ষ টাকা ২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ২০ শতাংশ কর প্রযোজ্য হবে। এরপর ২০ লক্ষ টাকা থেকে ২৪ লক্ষ টাকা বার্ষিক আয়ে ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে। ২৪ লক্ষ টাকার উপর আয়ে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications