Budget 2024: বাজেট নিয়ে 'খুশি'! কংগ্রেসের ইস্তেহারের সঙ্গে মিল কোথায় কোথায়, কী বললেন চিদাম্বরম

Budget 2024: বাজেট নিয়ে 'খুশি' প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট পেশ করার কয়েক মিনিট পরেই পি চিদাম্বরম অভিযোগ করেন, কংগ্রেসের লোকসভা নির্বাচনের ইস্তেহার ২০২৪ থেকে ধারণাগুলি তুলে আনা হয়েছে।

প্রাক্তন অর্থমন্ত্রী কটাক্ষ করে বলেছেন, তিনি জেনে আনন্দিত যে, মাননীয় অর্থমন্ত্রী নির্বাচনের ফল প্রকাশের পরে কংগ্রেসের ইস্তেহার ২০২৪ পড়েছেন।

sitharaman chidambaram

কী ছিল কংগ্রেসের ইস্তেহারে?
প্রসঙ্গত কংগ্রেসের ইস্তেহারে কর্মসংস্থানে উৎসাহ দেওয়ার কথা ছিল। বিষয়টি তুলে ধরে পি চিদাম্বরম বলেছেন, তিনি খুশি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কার্যত কংগ্রেসের ইস্তেহারের ৩০ নম্বর পাতায় থাকা কর্মসংস্থান-সংযুক্ত প্রণোদনা গ্রহণ করেছেন। এছাড়াও তিনি খুশি যে শিক্ষানবিশ প্রকল্প চালু করেছেন তিনি। চিদাম্বরম জানিয়েছেন, কংগ্রেসের ইস্তেহারের ১১ নম্বর পাতায় শিক্ষানবিশ ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল।

চিদাম্বরমের কটাক্ষ
কটাক্ষ করতে গিয়ে চিদাাম্বরণ বলেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী কংগ্রেসের ইস্তেহারের অন্য কিছু ধারণাও অনুলিপি করতে পারতেন। তবে তিনি(চিদাম্বরম) শীঘ্রই বাদ যাওয়া সুযোগগুলি তালিকাভুক্ত করবেন বলে জানিয়েছেন।

কংগ্রেসের ইস্তেহারে মিল আরও
এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার বিনিয়োগকারীদের জন্য অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এব্যাপারে চিদাম্বরম বলেছেন, তিনি এটা শুনেও খুশি হয়েছেন, অর্থমন্ত্রী অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করতে চলেছেন। কারণ কংগ্রেস বহু বছর ধরে এটার জন্য বলে আসছে। আর এই বিষয়টি কংগ্রেসের ইস্তেহারের ৩১ নম্বর পাতার উল্লিখিত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কটাক্ষ জয়রাম রমেশের
অপর বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার বাজেটে কংগ্রেসের ইস্তেহার অনুসরণ করেছে বলে দাবি করেছেন। তিনি এব্যাপারে বাজেটে ইন্টার্নশিপ প্রোগ্রামের কথা উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন ভারতের জাতীয় কংগ্রেস ডিপ্লোমা হোল্ডার ও স্নাতকদের জন্য এটির পরিকল্পনা করেছিল। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে মনে হচ্ছে, তারা স্বীকার করে নিচ্ছেন বেকারত্ব একটা জাতীয় সংকট, এর দিকে মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে।

তবে বাজেটে অনেক কিছু অনুস্থিত রয়েছে বলেও মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তিনি বলেছেন, এমএনআইজিএ-র কোনও উল্লেখ নেই। আমাদের জনসংখ্যার নিচের ৪০ শতাংশ যাঁদের আয় কমে গিয়েছে, তাঁদের উন্নতির জন্য কোনও গুরুতর পদক্ষেপের কথা বলা হয়নি। কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুরও বলেছেন, এই বাজেট কমবেশি কংগ্রেসের ইস্তেহারের অনুলিপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+