কেন্দ্রীয় বাজেট ২০২০: আয়কর থেকে কর্মসংস্থান, কী কী প্রস্তাবনা পেশ করলেন নির্মলা সীতারমন

পেশ হতে চলেছে ২০২০-২১ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। সংসদে তা পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গতবছরে লোকসভা নির্বাচনে জয় পাওয়ার পর ক্ষমতায় এসে বাজেট পেশের পর এই সরকারের আমলে দ্বিতীয় দফায় এবারই প্রথম বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দেশের অর্থনীতির অধঃগতিতে। এমনই অভিযোগ বিরোধী থেকে শুরু করে অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। ধুঁকছে জিডিপি, বেহাল কর্মসংস্থানের হার। এই অবস্থা থেকে কীভাবে আলোর পথে দেশের অর্থনীতিকে নিয়ে যেতে পারে সরকার, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একনজরে দেখে নেওয়া যাক বাজেটের সমস্ত গুরুত্বপূর্ণ খুঁটিনাটি একনজরে।

LIVE কেন্দ্রীয় বাজেট ২০২০: সমস্ত আপডেট একনজরে

5:05 PM
Feb 1, 2020
বাজেট দীর্ঘ, স্বীকার নির্মলার
বাজেট দীর্ঘ হয়েছে তা সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নিলেন নির্মলা সীতারমন। তবে তার স্বপক্ষে নানা যুক্তিও দিলেন।
5:01 PM
Feb 1, 2020
অমিত শাহের চোখে বাজেট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর ব্যবস্থাকে ঢেলে সাজানো, পরিকাঠামো উন্নয়নে জোর, ব্যাঙ্ক ব্যবস্থাকে শক্তিশালী করা, বিনিয়োগে উৎসাহ দিচ্ছেন এবং যার ফলে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগোনোর স্বপ্ন দেখা সম্ভব হচ্ছে।
4:58 PM
Feb 1, 2020
১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স
বাজেট ঘোষণার পরই ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স।
1:54 PM
Feb 1, 2020
দীর্ঘতম বাজেট বক্তৃতা দিয়ে বাজেট পেশ শেষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন।
1:49 PM
Feb 1, 2020
এমএসএমই-র অডিটের ধাপ ১ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করার ঘোষণা করেছেন নির্মলা সীতারমন।
1:48 PM
Feb 1, 2020
মেডিক্যাল ইকুইপমেন্টে সামান্য স্বাস্থ্য সেস বসানোর প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
1:36 PM
Feb 1, 2020
ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স সরানো হচ্ছে। কোম্পানিকে ডিডিটি দিতে হবে না। এমনটাই প্রস্তাব পেশ করেছেন নির্মলা সীতারমন।
1:33 PM
Feb 1, 2020
গৃহঋণে অতিরিক্ত ১.৫ লক্ষ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এদিন বাজেট পেশের সময় তা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
1:28 PM
Feb 1, 2020
বাজেট পেশের মাঝেই সেনসেক্স ৩০০ পয়েন্ট পড়ল। নিফটির সূচকেরও পতন হয়েছে বলে জানা গিয়েছে।
1:25 PM
Feb 1, 2020
স্টার্ট আপের টার্নওভার লিমিট বাড়িয়ে ২৫ কোটি থেকে ১০০ কোটি টাকা করা হচ্ছে এবারের বাজেটে।
1:15 PM
Feb 1, 2020
নতুন সংস্থার জন্য কর্পোরেট করে ছাড়ের ঘোষণা কেন্দ্র সরকারের।
1:10 PM
Feb 1, 2020
১৫ লক্ষ টাকা বা তার বেশি রোজগেরের ক্ষেত্রে ৭৮ হাজার টাকা পর্যন্ত বঁচানোর সুযোগ থাকবে নতুন আয়কর নিয়মে।
1:08 PM
Feb 1, 2020
আয়করের হিসাব একনজরে
আগের বাজেটে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কাউকে আগের বছরে কর দিতে হয়নি। ১০ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ ও তার বেশি রোজগারে ৩০ শতাংশ কর দিতে হয়েছে। এবারের প্রস্তাবে ৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ টাকার মধ্যে রোজগেরে ১০ শতাংশ কর দিতে হবে ২০ শতাংশের জায়গায়। ৭.৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয় করলে ২০ শতাংশের জায়গায় ১৫ শতাংশ কর দিতে হবে। ১০ থেকে ১২.৫ লক্ষ টাকা আয়ে কর দিতে হয় ৩০ শতাংশ তা কমিয়ে ২০ শতাংশ করা হচ্ছে। ১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা রোজগেরেকে ২৫ শতাংশ হারে কর দিতে হবে। আগে যা দিতে হতো ৩০ শতাংশ। তার বেশি আয়ের ক্ষেত্রে কর ব্যবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না। ৫ লক্ষ পর্যন্ত আয়ের রোজগেরেকে কোনও কর দিতে হবে না।
12:59 PM
Feb 1, 2020
এক লক্ষ থেকে বাড়িয়ে ডিপোজিট ইনস্যুরেন্স কভারেজ ৫ লক্ষ টাকা করা হয়েছে এই বাজেটে।
12:56 PM
Feb 1, 2020
জীবন বীমার একটি অংশ বিক্রি
এলআইসি বা জীবন বীমার একটি অংশ বিক্রির প্রস্তাব রেখেছে কেন্দ্র সরকার। যা নিয়ে সংসদে বিরোধিতার রোল ওঠে ঘোষণার পরই।
12:43 PM
Feb 1, 2020
জম্মু-কাশ্মীর ও লাদাখকে গুরুত্ব
নতুন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নতিতে সরকার সচেষ্ট। ফলে এবারের বাজেটে কাশ্মীরকে ৩০ হাজার ৭০০ কোটি টাকা ও লাদাখের জন্য ৫৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
12:38 PM
Feb 1, 2020
২০২২ সাল ভারতের ৭৫ তম স্বাধীনতা বর্ষ
কৃত্রিম বুদ্ধিমত্তায় ভর করে প্রযুক্তিতে ভর করে আমরা এগোব। ২০২২ সাল ভারতের ৭৫ তম স্বাধীনতা বর্ষ। সেবছর আমরা জি২০ সম্মেলন ভারতে করব।
12:27 PM
Feb 1, 2020
পরিবেশ রক্ষা ইস্যু
পরিবেশ সংষ্কারে এই সরকার এগিয়ে এসেছে। বিশ্বজনীন নানা বৈঠকে ভারত নানা পদক্ষেপের কথা জানিয়েছে। দেশজুড়ে নানা পদক্ষেপ করা হয়েছে। পুরনো থার্মাল প্ল্যান্টে যেখানে কার্বন নিঃসরণ বেশি হয় তা বন্ধ করা হচ্ছে। বড় শহরে যেখানে জনসংখ্যা বেশি সেখানে গাছ যাতে আরও বসানো যায় সেজন্য প্রচেষ্টা করা হচ্ছে। দিল্লির মতো দূষণ কমাতে ৪ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করার কথা বলেছেন নির্মলা সীতারমন।
12:24 PM
Feb 1, 2020
দেশের পাঁচটি আর্কিওলজিক্যাল স্থানকে আইকনিক স্থান হিসাবে তুলে ধরা হবে ও মিউজিয়াম তৈরি হবে। সেগুলি উত্তরপ্রদেশ, গুজরাত, অসম ও তামিলনাড়ুতে রয়েছে।
12:20 PM
Feb 1, 2020
এসসিদের জন্য বাজেটে ৮৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উপজাতিদের জন্য ৫৩ হাজার ৭০০ কোটি বরাদ্দ করা হচ্ছে বাজেটে।
12:18 PM
Feb 1, 2020
সেপ্টিক ট্যাঙ্কের ম্যানুয়াল সংষ্কার হবে না। এই সরকার নয়া প্রযুক্তি নিয়ে আসছে। কাউকে এই কাজে ম্যানুয়ালি নিযুক্ত করা হবে না বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন।
12:16 PM
Feb 1, 2020
বেটি বাঁচাও বেটি পড়াও সাফল্য
বেটি বাঁচাও বেশি পড়াও দারুণ সাফল্য পেয়েছে। প্রাথমিক স্তরে তা ছেলেদের ছাপিয়ে গিয়েছে। মাধ্যমিক এমনকী উচ্চ মাধ্যমিক স্তরেও মেয়েরা এর উপকার পেয়েছে।
12:15 PM
Feb 1, 2020
বেটি বাঁচাও বেটি পড়াও সাফল্য
বেটি বাঁচাও বেশি পড়াও দারুণ সাফল্য পেয়েছে। প্রাথমিক স্তরে তা ছেলেদের ছাপিয়ে গিয়েছে। মাধ্যমিক এমনকী উচ্চ মাধ্যমিক স্তরেও মেয়েরা এর উপকার পেয়েছে।
12:13 PM
Feb 1, 2020
কোয়ান্টাম প্রযুক্তিতে বিনিয়োগ
কোয়ান্টাম প্রযুক্তি অনেক বড় হয়ে দেখা দিয়েছে। ফলে ৮ হাজার কোটি টাকা আগামী পাঁচ বছরে কোয়ান্টাম প্রযুক্তুতে সরকার বিনিয়োগ করতে চলেছে। যা সারা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম।
12:11 PM
Feb 1, 2020
ডিজিটাল সংযোগ
গ্রামে গ্রামে ডিজিটাল সংযোগ পৌঁছে দেওয়া হবে। অপটিক্যাল ফাইবার পৌঁছে দেওয়া হবে ১ লক্ষ গ্রাম পঞ্চায়েতে। গ্রামে গ্রামে সরকারি ক্ষেত্রগুলিতে ডিজিটাল সংযোগ নিরবিচ্ছিন্ন করা হবে।
12:07 PM
Feb 1, 2020
এই সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে স্মার্ট মিটার বসানো হবে। এতে ভোক্তাদেরও লাভ হবে।
12:04 PM
Feb 1, 2020
আরও তেজস চলবে
জাতীয় সড়কের উন্নতিতে আমরা ব্রতী হয়েছি। আরও ৬ হাজার কিলোমিটার সড়ক ২০২৪ সালের মধ্যে করার প্রস্তাব রাখা হচ্ছে। রেলের অপারেটিং রেশিও নগণ্য। ফলে রেলের পাশের জমিগুলিকে ব্যবহার করার চেষ্টা হবে। পিপিপি মডেলে ব্যবহার করে রেলের উন্নতি হবে। আরও তেজস ট্রেন চলবে। মুম্বই লাইন, বেঙ্গালুরুর রেল প্রোজেক্টের কাজ চলছে।
12:00 PM
Feb 1, 2020
দেশের প্রতিটি জেলাকেই এক্সপোর্ট হাব করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে কেন্দ্র সরকার। ইতিমধ্যে সারা দেশে পরিকাঠামো সংষ্কারের তৈরির পথে আমরা এগিয়েছি।
11:49 AM
Feb 1, 2020
এই বাজেট বর্ষে ৩ হাজার কোটি টাকা স্কিল ডেভেলপমেন্টে আমাদের সরকার খরচ করবে।
11:47 AM
Feb 1, 2020
সাইবার সায়েন্সে জোর
এর পাশাপাশি বেশকিছু অনলাইন প্রোগ্রাম শুরু হচ্ছে। বেশ কিছু ইনস্টিটিউটকে এর সঙ্গে যুক্ত করা হচ্ছে। হায়ার এডুকেশন সেন্টার তৈরি হচ্ছে। পুলিশ, সাইবার সায়েন্সের জন্য বিশেষ প্রোগ্রাম তৈরি হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+