গত অর্থবছরে সর্বাধিক আর্থিক ক্ষতি বিএসএনএল, এয়ার ইন্ডিয়া ও এমটিএনএলে
গত অর্থবছরে সর্বাধিক আর্থিক ক্ষতি বিএসএনএল, এয়ার ইন্ডিয়া ও এমটিএনএলে
সোমবার সংসদে উপস্থাপিত এক সমীক্ষায় দেখা গেছে সরকার অধীনস্থ সংস্থা গুলির মধ্যে ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং এনটিপিসি সর্বাধিক লাভ করেছে গত ২০১৮-১৯ অর্থবর্ষে। পাশাপাশি সর্বাধিক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিএসএনএল, এয়ার ইন্ডিয়া এবং এমটিএনএল।

সর্বাধিক আয় ওএনজিসির
পাবলিক এন্টারপ্রাইজ জরিপ ২০১৮-১৯শে প্রায় সমস্ত কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা গুলিরই আর্থিক খতিয়ান তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সামগ্রিক উপার্জনের ক্ষেত্রে তেল ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক সংস্থা বা ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং এনটিপিসি যথাক্রমে ১৫.৩ শতাংশ, ৯.৬৮ শতাংশ এবং ৬.৭৩ শতাংশ অবদান রেখেছে বলে জানা যাচ্ছে।

ক্রমাগত আর্থিক ক্ষতির সম্মুখীন আরও একাধিক সংস্থা
পাশাপাশি এই সমীক্ষায় আরও দেখা গেছে, ভারতের স্টেট ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এমএসটিসি এবং চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন ২০১৭-১৮ অর্থবর্ষে এবং ২০১৮-১৯ অর্থবর্ষেও ক্রমাগত আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

যদিও আয় বেড়েছে প্রায় ২০ শতাংশ
একইসাথে আশাব্যঞ্জক ভাবে গত অর্থবছরে সরকার অধীনস্থ সংস্থা বা পিএসইউ গুলি মোট ২৪ লক্ষ ৪০ হাজার ৭৪৮ কোটি টাকা উপার্জন করেছে। যা ২০১৭-১৮ অর্থবছরে ছিল প্রায় ২০ লক্ষ ৩২ হাজার কোটি টাকা। এই ক্ষেত্রে আয় প্রায় ২০ শতাংশ বেড়েছে বলেও দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications