পাক সীমান্তে গুপ্ত সুরঙ্গের খোঁজ, জম্মুতে চাঞ্চল্য
পাকিস্তান সীমান্তে ১৪ ফুট লম্বা গুপ্ত সুরঙ্গের খোঁজ পেল ভারতীয় সেনা।
পাকিস্তান সীমান্তে ১৪ ফুট লম্বা গুপ্ত সুরঙ্গের খোঁজ পেল ভারতীয় সেনা। পাকিস্তানের দিক থেকে সেই সীমান্ত খোঁড়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন জম্মু ও কাশ্মীরের আরনিয়া সেক্টরে এই সুরঙ্গের উদ্ধার হওয়ার পর থেকে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে।

দামানায় শৌচালয়ের জন্য খোঁড়াখুড়ির কাজ চলছিল। সেইসময়ই টহলরত সেনার চোখে পড়ে সুরঙ্গটি। সঙ্গে সঙ্গে উচ্চমহলে খবর পৌঁছে দেওয়া হয়। প্রাথমিক তদন্তের পর জানানো হয়েছে, এখানে অস্ত্র লুকিয়ে রাখার পরিকল্পনা করা হয়েছিল। অস্ত্রধারী অনুপ্রবেশকারীরা এখানে এসে ফের পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
সেনার তরফে জানানো হয়েছে যে সীমান্ত জুড়ে এমন গোপন সুরঙ্গের খোঁজ চলছে। গত কিছুদিনে বেশ কয়েকটি এমন সুরঙ্গের খোঁজও মিলেছে। আরও জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications