রাতের অন্ধকারে টাকার বিনিময়ে কেউ থাকতে চাইলে পুলিশকে খবর দিন, সীমান্তের গ্রামগুলিতে প্রচার BSF-র

জেল ভেঙে পালিয়েছে শয়ে শয়ে জঙ্গি। বাংলাদেশ জুড়ে চলছে নারকীয় হত্যালীলা। বাংলাদেশ জুড়ে জামাত জঙ্গিদের দাপট বাড়ছে। এই হত্যালীলায় তাই সিঁদুরে মেঘ দেখছে ভারত। হিংসার জেরে বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করবেন সংখ্যালঘু হিন্দুরা। ভারতে শরণার্থী সংকট তৈরি হবে। এমনই আশঙ্কা করা হচ্ছে।

সীমান্তে নজরিবিহীন পাহারা বাড়িয়েছে বিএসএফ। কিন্তু শুধু পাহারায় কাজ হবে না সীমান্তের গ্রামবাসীদেরও সচেতন করতে হবে। কারণ তাঁদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রায় প্রতিদিনের। কারোর আত্মীয় পরিজন রয়েছেন বাংলাদেশে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের সচেতন করতে প্রচার শিবির শুরু করেছে বিএসএফ।

BSF

বাংলাদেশে যে হত্যালীলা চলছে এবং হিন্দুদের উপরে হামলা এবং আক্রমণ বাড়ছে। একাধিক হিন্দু মন্দির এবং আশ্রমে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এই পরিস্থিতিতে শরণার্থীদের সমস্যা বা়ড়তে পারে বলে আশঙ্কা করেছে। সেই আশঙ্কা থেকেই সীমান্তে প্রহরা নিশ্ছিদ্র করা হয়েছে। কোনও ভাবেই যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।

তার সঙ্গে বাংলাদেশে একাধিক জেল থেকে জামাত জঙ্গিরা ছাড়া পেয়েছে। তাতে আরও শঙ্কার মেঘ দেখছে বিএসএফ। এই অশান্তির সুযোগ নিয়ে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিএসএফ। সেকারণে আরও বেশি করে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বাংলাদেশে অশান্তির কারণে ধাক্কা খাচ্ছে ভারতের রপ্তানি বাণিজ্য।

ভারতের ব্যবসায়ীরা জানিয়েছেন ভারত থেকে যে পরিমাণ পেঁয়াজ, লঙ্কা রপ্তানি করা হয় বাংলাদেশে তার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে গত কয়েকদিনে। যদিও হিলি সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাকের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। কিন্ত তারপরেও বাণিজ্য ধাক্কা খাচ্ছে বলে জানাচ্ছেন ভারতের ব্যবসায়ীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+