কোন পরিস্থিতিতে গুলি চালাতে হল? একাধিক প্রশ্নের উত্তর চেয়ে রিপোর্ট চাইল বিএসএফ
ফের ভারত-বাংলাদেশ সীমান্তে চলল গুলি। কোচবিহারের সিতাইয়ে সাত ভাণ্ডারি সীমান্তে বিএসএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। গরু পাচার ঠেকাতে এই গুলি চালানো হয় বলে দাবি। আর গুলির আঘাতে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্
ফের ভারত-বাংলাদেশ সীমান্তে চলল গুলি। কোচবিহারের সিতাইয়ে সাত ভাণ্ডারি সীমান্তে বিএসএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। গরু পাচার ঠেকাতে এই গুলি চালানো হয় বলে দাবি। আর গুলির আঘাতে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

বেশ কয়েকজন গুরুতর আহত বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। আত্মরক্ষার কারনেই এই গুলি বলে দাবি বিএসএফের। তবে বিষয়টি খুব একটা হালকা ভাবে নিতে নারাজ সীমান্তরক্ষী বাহিনী।
জানা যাচ্ছে, এই ঘটনার পরেই বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। কি কারনে এই ঘটনা? কোন পরিস্থিতিতে এই গুলি? সমস্ত বিষয় জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরও বেশ কয়েকটি তথ্য চাওয়া হয়েছে গুয়াহাটির আইজি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, কোচবিহার সীমান্ত গুয়াহাটি ফ্রন্টিয়ারের আওতার মধ্যে পড়ে। আর সেই কারনেই বিএসএফের তরফে গুয়াহাটি আইজি এই রিপোর্ট তলব করা হয়েছে। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি বিস্তারিত ভাবে দেখছে স্থানীয় সিতাই থানার পুলিশ। ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে এলাকাতে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ভোর তিনটে নাগাদ। বিএসএফের চোখে ধুলো দিয়েই চলছিল গরু পাচার। কিন্তু শেষ রক্ষা হয় না। কর্তব্যরত বিএসএফ আধিকারিকদের নজরে পড়ে যায় তাঁরা। কাঁটাতারের মধ্যে দিয়েই চলছিল পাচার। আর তা ঘিরেই ব্যাপক জমায়েত হচ্ছিল। আর তা দেখেই সতর্ক করা হয় বলে দাবি বিএসএফের।
কিন্তু কর্তব্যরত জওয়ানদের কথাও কোনও কর্ণপাত করা হয় না বলেই দাবি বিএসএফের। উল্টে তাঁদের লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। দা, কুড়ূল নিয়ে হামলা চলে বলে অভিযোগ। আর সেই সময়ে নিজেদের আত্মরক্ষার্থেই বিএসএফ গুলি চালায় বলে দাবি করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছে বেশ কয়েকজন। তবে চারজনের মধ্যে তিনজনই বাংলাদেশের বলে জানা যাচ্ছে।
ঘটনায় একজন ভারতীয়ের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম প্রকাশ বর্মন বলে জানা যাচ্ছে। বয়স ৩৫ বছরের কাছাকাছি। বাবা অনিল বর্মন। স্থানীয় মানুষ বলে জানা যাচ্ছে। যদিও বাকি তিন জনের নাম এখনও পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications