Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চাপের মুখে পাল্টা শক্তি প্রদর্শন, রাম জন্মভূমিতেই মহা মিছিলের ডাক ব্রিজ ভূষণের

চাপের মুখে এবার শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের। একদিকে আন্দোলনকে শক্তিশালী করতে যখন যন্তর মন্তর থেকে রামলীলা ময়দানে অবস্থান ধরনাকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা, তখন নিজের গড়ে পাল্টা শক্তি প্রদর্শনের রণকৌশল নিলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি।

হিন্দুত্বের তাসকে অস্ত্র করেই নয়া চাল চাললেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি। আগামী ৫ জুন অযোদ্ধাতে 'জন চেতনা মহা র্যাালির' ডাক দিয়েছেন ব্রিজ ভূষণ। গোটা উত্তর ভারতকে তাঁর আয়োজিত মহা মিছিলে পা মেলানোর আহ্বান জানিয়েছেন বিজেপি সাংসদ।

১

শৈশবের বেশিরভাগ সময়টা অযোদ্ধাতেই কাটিয়েছেন ব্রিজভূষণ। জীবনের কঠিনতম সময়ে নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য রাম জন্মভূমিকেই বেছে নিলেন উত্তরপ্রদেশের এই বিজেপি নেতা। ৫ জুন শুধু মেগা র্যাইলিই করবেন না একইসঙ্গে একটি জনসভারও ডাক দিয়েছেন তিনি। সেখানে উপস্থিত থাকার কথা রাজপুত সম্প্রদায়ের সদস্য থেকে শুরু করে হরিয়ানা-উত্তরপ্রদেশের কুস্তির আখড়ার নেতাদের।

যৌন হেনস্থার অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সুর প্রতিদিনই চড়াচ্ছেন আন্দোলনকারী। এবার তাঁরা আন্দোলনকে যন্তর মন্তর থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ারও চিন্তা ভাবনা শুরু করেছেন। যাতে বেশি সংখ্যায় মানুষকে আরও একত্রিত করা যায়। যন্তর মন্তর থেকে উঠে দিল্লির রামলীলা ময়দানে ধরনায় বসতে পারেন আন্দোলনকারী কুস্তিগীররা।

২

এর আগে সংযুক্ত কিসান মোর্চার তরফে ২১ মে-র সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এর মধ্যে দোষীদের শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলন করা হবে। সেইমতোই ২১ মে পরবর্তী সময়ে রামলীলায় অবস্থানে বসার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। এর পিছনে অন্যতম উদ্দেশ্য হল, যাতে আরও বেশি সংখ্যক মানুষ তাঁদের আন্দোলনে শরিক হতে পারেন, তা নিশ্চিত করা।

ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁরই বিরুদ্ধে যন্তর মন্তরে গত তিন সপ্তাহের বেশি সময় ধরে চলছে বজরং-সাক্ষীদের ধরনা।

৩

দিল্লি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ভারতীয় কুস্তি ফেডারেশেনর সর্বময় কর্তা। সম্প্রতি আন্দোলনরত ক্রীড়াবিদদের উদ্দেশে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আবেদন করেছিলেন, যেহেতু তাঁদের সব দাবিই একে একে মেনে নেওয়া হচ্ছে, তাই তাঁরা যেন আন্দোলন তুলে নেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+