হিমাচলের চাম্বায় ব্রিজ ভেঙে দুর্ঘটনা, ভাইরাল হল ভিডিও

গুরুত্বপূর্ণ ব্রিজ ভাঙলেও বিপর্যয় এড়াল হিমাচল প্রদেশের চাম্বা শহর। ঘটনায় ছয়জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুরুত্বপূর্ণ ব্রিজ ভাঙলেও বিপর্যয় এড়াল হিমাচল প্রদেশের চাম্বা শহর। ঘটনায় ছয়জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হিমাচলের চাম্বায় ব্রিজ ভেঙে দুর্ঘটনা, ভাইরাল হল ভিডিও

ব্রিজ ভেঙে পড়ার খবর পেয়েই অন্য আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে যান জেলাশাসক সুদেশ মোক্তা। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

যে সময় ব্রিজটি ভেঙে পড়ে, সেই সময় ব্রিজের ওপর ভারী কোনও যানবাহন ছিল না বলে প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার সময় ব্রিজের ওপর একটি গাড়ি, একটি মিনি ট্রাক এবং একটি মোটর সাইকেল ছিল। দুর্ঘটনার অভিঘাতে মোটর সাইকেলটি রবি নদীতে পড়ে যায়। তবে গাড়ি এবং মিনি ট্রাকটি ভাঙা ব্রিজের ওপরেই আটকে পড়ে। আহত ছয়জনকে সঙ্গে সঙ্গেই পণ্ডিত জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

গঠনগত ত্রুটি এবং নিম্নমানের মশলা ব্যবহারের জেরে ব্রিজটি ভেঙে পড়ে বলে, প্রাথমিক ভাবে অনুমান জেলা প্রশাসনের। ঘটনার তদন্তের সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

হিমাচল প্রদেশের চাম্বা জেলার চাম্বা শহর। পাহাড়ি এই ছোট শহরকে গুরুত্বপূর্ণ ব্রিজটির মাধ্যমে যুক্ত করা হয়েছিল পঞ্জাবের পাঠানকোটের সঙ্গে।

বছর পনেরো আগে রবি নদীর ওপর ব্রিজটি তৈরি করা হয়। নাবার্ডের অর্থ সাহায্যেই ব্রিজটি তৈরি করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+