Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বরমালা পরাতে গিয়ে নাস্তানাবুদ বর, কবাডি খেলতে ব্যস্ত নববধূ, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

বরমালা পরাতে গিয়ে নাস্তানাবুদ বর, কবাডি খেলতে ব্যস্ত নববধূ, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

বিয়ে এবং বিয়েকে ঘিরে নানান ধরনের রীতি–উপাচারগুলি বেশ মজার হয়। যার মধ্যে বেশ জনপ্রিয় রীতি হল জয়মালা বা বরমালা রীতি। যেখানে পরিবার ও বন্ধুরা বর ও নববধূর একে–অপরের গলায় মালা দেওয়ানোর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কেউ কেউ তো আবার বর বা বধূকে শূন্যেও তুলে দেয় যাতে গলায় মালা পরাতে না পারে। কিন্তু অবশেষে কাউকে না কাউকে হার মানতেই হয় এবং বর ও কনে একে–অপরের গলায় মালা পরিয়ে দেন। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বউ তাঁর বরের সঙ্গে এই জয়মালা নিয়ে রীতিমতো কবাডি খেলছেন আর বরও বউয়ের পেছনে মালা নিয়ে ঘুরছেন।

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিও ভাইরাল

মণিশ মিশ্র নামে এক টুইটার ব্যবহারকারী এই ভিডিও শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায়। তিনি এই ভিডিও পোস্ট করে লিখেছেন, '‌বরমালা পরানোর সময়ের আসল দৃশ্য। কিন্তু নববধূকে দেখে মনে হচ্ছে তিনি কবাডি খেলার মেজাজে রয়েছেন। বরের বন্ধুদের ধন্যবাদ জানাই যাঁরা এই বরমালা সম্পন্ন করতে সাহায্য করেছেন।'‌

দেখুন বরমালার সময়ের কাণ্ড

দেখুন বরমালার সময়ের কাণ্ড

২.‌২০ মিনিটের লম্বা ভিডিওতে দেখা গিয়েছে, বর ও বউ বিয়ের মঞ্চে বরমালা নিয়ে অপেক্ষা করছেন, সেই সময় বউয়ের দিক থেকে এক মহিলা এসে তাঁর সাজ-পোশাক ঠিক করে দেন। এর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে বউ বরের গলায় মালা পরিয়ে দেন, এরপর গোটা বিয়ের হল হাততালিতে মুখরিত হয়ে যায় এভং আতসবাজি জ্বলতে থাকে। কিন্তু যখন বরের মালা পরানোর সময় আসে বউ মঞ্চের চারপাশে ঘুরতে থাকে, ঠিক যেন তিনি বরের সঙ্গে কবাডি খেলছেন। তবে কিছুক্ষণ পরই বরের বন্ধুরা আসেন তাঁকে সহায়তা করতে এবং বর অবশেষে বউয়ের গলায় মালা পরাতে সফল হন।

৩০০টি রিটুইট

৩০০টি রিটুইট

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরই তা ২০ হাজারের কাছাকাছি ভিউয়ার্স হয় এবং ৯৭৬টি লাইক পড়ে এবং ৩০০টি রিটুইট হয়। অনেক নেটিজেন মজার মজার মন্তব্য করেন।

ভাইরাল ভিডিও বিয়ের

সোশ্যাল মিডিয়ায় এর আগেও বহু বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। কখনও বর-বউ বিয়ের মঞ্চে ঘুমিয়ে পড়েছেন আবার বিয়ের বাড়িতে এসে বরকে চপ্পল পেটা করছেন তাঁর মা আবার বিয়ে করতে এসে ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত বর। নেট দুনিয়ায় ভারতীয় বিয়ের এই ধরনের ভাইপাল ভিডিও দেখে নেটিজেনরাও হেসে কুটোপুটি হন।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+