বৃহন্নলা মেঘার বিয়ে বাসুদেবের সঙ্গে
ভুবনেশ্বরের বৃহন্নলা মেঘা বিয়ে করলেন বাসুদেব নামের এক পুরুষকে। বিয়ের প্রসঙ্গে মেঘা বলেন, তাঁরও বিয়ে করার সমস্ত রকমের অধিকার রয়েছে।
ভুবনেশ্বর, ২৭ জানুয়ারি : তাঁদের আকাঙ্খা ইচ্ছে গুলো যে আর চার পাঁচটা মানুষের মতোই, সে খেয়াল হয়তো সমাজে সবাই করে উঠতে পারেননা। তাঁদের হাবভাব নিয়ে ট্রেনে বাসে টোন-টিটকিরি চলতে থাকে। আর এসব রোজ সহ্য করেই এগিয়ে চলতে হয় সমাজের বৃহন্নলাদের। কিন্তু হঠাৎ কেন এপ্রসঙ্গ ?কারণ খবর এক বৃহন্নলাকে নিয়ে খবর ভুবনেশ্বরের বৃহন্নলা মেঘার। যাঁর 'বিয়ে'-এর খবর ভেঙে দিয়েছে সমাজের বস্তাপঁচা বহু চিন্তা ভাবনা ।
সমাজের সমস্ত বাঁধাকে পেরিয়ে বৃহন্নলা মেঘা বিয়ে করলেন, বাসুদেব নামের এক পুরুষকে। বিয়ের প্রসঙ্গে মেঘা বলেন, "আমি খুবই খুশি এই বিয়েতে। সবচেয়ে আগে ধন্যবাদ জানাই বাসুদেবকে, যে এরকম একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। মানুষ ভাবে বৃহন্নলারা বিয়ে করতে পারেন না। তাঁরা মা হতে পারেন না। কিন্তু আমি সবাইকে ভুল প্রমাণ করতে পেরেছি।" পাশাপাশি তিনি জানিয়েছে তাঁরও বিয়ে করার সমস্ত রকমের অধিকার রয়েছে।

মেঘা জানিয়েছেন, তাঁদের এই বিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা করেই ঠিক হয়েছে। প্রেম নয়, বরং এই বিয়েকে 'অ্যারেঞ্জ ম্যারেজ' বলছেন মেঘা। তাঁর শ্বশুরবাড়ির তরফে তাঁকে এই বিয়ের প্রস্তাব দেওয়া হয় বলে জানান মেঘা।
হিন্দু সমস্ত রীতি মেনেই ঘটা করে আয়োজন করা হয় এই বিয়ের। এই বিয়েতে হাজির ছিলেন ভুবনেশ্বরের মেয়র অনন্ত নারায়ণ জেনা। এমন নজিরবিহীন বিয়ের সাক্ষী ছিল সংবাদ মাধ্যমও।
Ppl think transgenders can’t get married or embrace motherhood,bt I’m proving them wrong;We too are women wanting to lead normal lives-Bride pic.twitter.com/FBonb6XopY
— ANI (@ANI_news) January 27, 2017
Odisha: Transgender woman gets married to a man in Bhubaneswar. pic.twitter.com/EqP1p4zUHE
— ANI (@ANI_news) January 27, 2017
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications