বিহারে হিন্দু উচ্চবর্ণের মধ্যে ব্রাহ্মণরা দারিদ্রতায় দ্বিতীয়! সামাজিক-অর্থনৈতিক দিক থেকে আর কে কোথায় দাঁড়িয়ে

বিহারে জাত শুমারির রিপোর্ট আগেই প্রকাশিত হয়েছিল। এদিন জাত শুমারির ভিত্তিতে মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, হিন্দু উচ্চবর্ণের মধ্যে ভূমিহারদের দারিদ্র সব থেকে বেশি। সমীক্ষায় বিহারের ২৭.৫৮ শতাংশ ভূমিহারকে অর্থনৈতিকভাবে দুর্বল বলা হয়েছে।

রাজ্য সরকারের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ৮,৩৮,৪৪৭ টি পরিবার ভূমিহার। যাঁদের মধ্যে ২,৩১,২॥১১ টি পরিবার আর্থিকভাবে দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত। হিন্দু উচ্চবর্ণের মধ্যে দারিদ্রতার দিক থেকে ব্রাহ্মণরা দ্বিতীয়স্থানে রয়েছে। তথ্য অনুযায়ী, অন্তত ২৫.৩২ শতাংশ ব্রাহ্মণ পরিবার দরিদ্র। বিহারে ব্রাহ্মণদের ১০.৭৬,৫৬৩ টি পরিবার রয়েছে। এঁদের মধ্যে ২,৭২,৫৭৬ টি পরিবার দরিদ্র।

Nitish Kumar

হিন্দু উচ্চবর্ণের মধ্যে রাজপুতরা দারিদ্রের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। জাত শুমারির রিপোর্ট অনুযায়ী রাজপুতদের মধ্যে জনসংখ্যার ২৪.৮৯ শতাংশ দরিদ্র। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, বিহারে রাজপুতদের ৯,৫৩,৪৪৭ টি পরিবার রয়েছে। এঁদের মধ্যে ২,৩৭, ৪১২ টি পরিবার দরিদ্র।

সরকারি রিপোর্টে কায়স্থদের সব থেকে সমৃদ্ধ বলা হয়েছে। তথ্য অনুযায়ী বিহারে মাত্র ১৩.৮৩ শতাংশ কায়স্থ দরিদ্র। বিহারে মোট কায়স্থ পরিবারের সংখ্যা ১,৭০,৯৮৫। এঁদের মধ্যে মাত্র ২৩,৬৩৯ টি পরিবার দরিদ্র।

মুসলিমদের মধ্যে শেখ, পাঠান, সৈয়দ এই তিন মুসলিম বর্ণকে উচ্চবর্ণ হিসেবে বিবেচনা করা হয়। সরকারি রিপোর্টে এঁদের আর্থিক অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, শেখদের মধ্যে ২৫.৮৪ শতাংশ মানুষ দরিদ্র শ্রেণিভুক্ত। শেখদের ১০.৩৮,৮৮ টি পরিবার রয়েছে। এঁদের মধ্যে ২,৬৮,৩৯৮ টি পরিবার দরিদ্র।

অন্যদিকে পাঠান সম্প্রদায়ের ২২.২০ শতাংশ পরিবার দরিদ্র। সৈয়দ সম্প্রদায়ের ১৭.৬১ শতাংশ পরিবারকেও দরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে সরকারি রিপোর্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+