বিবস্ত্র ছিন্নভিন্ন তরুণী, প্রেমে প্রত্যাখ্যাত যুবক ঘটালেন নৃশংসকাণ্ড! উত্তেজনা চরমে

প্রণয়ের সম্পর্ককে পরিণয়ে রূপান্তরিত করতে চেয়েছিল প্রেমিক। কিন্তু বাধ সেধেছিল প্রেমিকা। প্রেমিকা জানিয়েছিল, সে বিয়ে করতে পারবে না। এরপরই হঠাৎ নিখোঁজ হয়ে যায় তরুণী।

প্রণয়ের সম্পর্ককে পরিণয়ে রূপান্তরিত করতে চেয়েছিল প্রেমিক। কিন্তু বাধ সেধেছিল প্রেমিকা। প্রেমিকা জানিয়েছিল, সে বিয়ে করতে পারবে না। এরপরই হঠাৎ নিখোঁজ হয়ে যায় তরুণী। সোমবার সন্ধ্যায় নিখোঁজ তরুণীকে তন্নতন্ন করেও খুঁজেও কোনও হদিশ মেলেনি। শেষমেশ তাঁর নিথর দেহ উদ্ধার করা হয় বাড়ির কাছে জঙ্গল থেকে।

প্রায় বিবস্ত্র ছিন্নভিন্ন দেহ, প্রেমে প্রত্যাখ্যাত যুবক ঘটালেন নৃশংসকাণ্ড! উত্তেজনা চরমে

প্রায় বিবস্ত্র, ছিন্নভিন্ন পোশাক নিথর দেহ উদ্ধার করা হয়। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ন্যাটাজে এই ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতার পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। এই ঘটনায় অভিযোগের তির স্থানীয় যুবক চন্দন দাসের দিকে। স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ভাঙচুর করেন চন্দনের বাড়ি।

ঘটনার পর থেকেই চন্দন দাস পলাতক। তাকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। দেহ নিয়ে পথ অবরোধ করে রাখেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে এসে গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

তদন্তে নেমে পুলিস জানতে পারে, প্রতিবেশী যুবক চন্দন দাসের সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছিল তরুণীর। তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল চন্দন। তা প্রত্যাখ্যান করে দেন তরুণী। তার জেরে এই অপহরণ ও খুন হতে পারে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। সেই রিপোর্ট এলেই স্পষ্ট হয়ে যাবে ধর্ষণ করে তাঁকে খুন করা হয়েছে কি না। এদিন পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+