মহারাষ্ট্রে তাদেরই জোট সরকার! শিবসেনার 'অবস্থান' বদল, মান ভাঙাতে 'নতুন' প্রস্তাব গেরুয়া শিবিরের

নিজেদের অবস্থানে নরম হাওয়ার বার্তা বিজেপি শিবসেনা উভয়েরই।

নিজেদের অবস্থানে নরম হাওয়ার বার্তা বিজেপি শিবসেনা উভয়েরই। ভোটের ফল বেরনোর পর একসপ্তাহ ধরে ৫০-৫০ ফর্মুলার দাবিত অনড় থাকতে দেখা গিয়েছে শিবসেনাকে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি শিবির জানিয়েছে, তারা শিবসেনাকে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর পদ দিতে চায়। পাশাপাশি ১৩ থেকে ১৫ টি মন্ত্রিসভার পদ। অন্যদিকে শিবসেনাও তাদের অবস্থান থেকে সরে আসার বার্তা দিয়েছে।

শিবসেনার ব্যাখ্যা

শিবসেনার ব্যাখ্যা

সরকার গঠন নিয়ে প্রশ্নের উত্তরে সেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, ভালর জন্য তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। এতদিন পর্যন্ত ৫০-৫০ ফর্মুলা নিয়ে যাঁকে সক্রিয় থাকতে দেখা গিয়েছে, সেই শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, মহারাষ্ট্রের বৃহৎ স্বার্থেই শিবসেনা বিজেপি নেতৃত্বাধীন জোটে থাকতে চায়। ব্যক্তি এখানে কোনও গুরুত্বপূর্ণ নয়, রাজ্যের স্বার্থই গুরুত্বপূর্ণ। রাজ্যের স্বার্থের কথা মাথায় রেখে শান্ত ভাবে সব সিদ্ধান্ত নিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

বিজেপির 'সম্ভাব্য' প্রস্তাব

বিজেপির 'সম্ভাব্য' প্রস্তাব

বিজেপি সূত্রে খবর, উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়াও বিজেপি শিবসেনাকে ১৩ থেকে ১৫ টি মন্ত্রিত্ব ছাড়তে চায়। যার মধ্যে রয়েছে পূর্ত দফতর, গ্রামোন্নয়ন দফতর, শিল্প ও স্বাস্থের মতো দফতর। তবে বিজেপি তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পদের কোনও ভাগ হবে না। পাশাপাশি স্বরাষ্ট্র, নগরোন্নয়ন, অর্থ দফতর তারা শিবসেনাকে দেবে না। তবে শিবসেনা যদি চাপাচাপি করে তাহলে, অর্থ, কৃষি কিংবা সেচ দফতরের কোনও একটি তাদের দেওয়া হতে পারে। বিজেপি নিজেদের হাতে রাখবে ২৭ থেকে ২৯ টি দফতর।

শিবসেনার 'অবস্থান' বদল

শিবসেনার 'অবস্থান' বদল

মহারাষ্ট্রে সরকার গঠনে জট কাটাতে চলছে আলোচনা। যাঁরা এই আলোচনায় অংশ নিয়েছেন, তাঁদের সূত্রেই জানা যাচ্ছে, শিবসেনার তরফে বলা হয়েছে, তারা তাদের অবস্থান থেকে সরে আসবে, যদি ভাল দফতর তাদের হাতে দেওয়া হয়।

আত্মবিশ্বাসী ফড়নবিশ

আত্মবিশ্বাসী ফড়নবিশ

মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা জোটের সরকার তৈরির ব্যাপারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেছেন আলোচনা চলছে। সবকিছুর সমাধান হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। বুধবারই তানি বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+