Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অন্য এক কুণাল বিপত্তি, নামের কারণে বস্টনের বাসিন্দার টিকিট বাতিল করল এয়ার ইন্ডিয়া

অন্য এক কুণাল বিপত্তি, নামের কারণে বস্টনের বাসিন্দার টিকিট বাতিল করল এয়ার ইন্ডিয়া

কুণাল কামরা, এখন আর শুধু একটা নাম নয়, সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের কাছে এখন খুবই পরিচিত এই নামটি। সাংবাদিক অর্ণব গোস্বামীর সঙ্গে 'অপ্রীতিকর আচরণের’ জন্যে স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরাকে আগামী ছ’মাস তাদের উড়ানে চড়তে দেবে না ইন্ডিগো। একই সিদ্ধান্ত নিয়েছে স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এবং গো এয়ার। কিন্তু এই বিশ্বে কুণাল কামরা নাম নিশ্চয়ই একজনের হতে পারে না। কিন্তু এই নাম বিভ্রান্তিতেই সব সমস্যার সূত্রপাত হল।

এই নিষেধাজ্ঞার আশেপাশে অন্য কুণাল কামরাদের কি কাজ তা কখনও ভেবে দেখেছে বিমান সংস্থাগুলি। বস্টনের বাসিন্দা কুণাল কামরা যিনি সম্প্রতি ভারতে এসেছিলেন তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে, কিন্তু শুধুমাত্র তাঁর নামের কারণে জয়পুর বিমানবন্দরে দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। জানা গিয়েছে, ৩ ফেব্রুয়ারি দুপুরে কুণালের জয়পুর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ফেরার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া এই নামের অধিকারী জনপ্রিয়া কমেডিয়ানকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। অন্য বেশ কিছু বিমান সংস্থাও এয়ার ইন্ডিয়ার সিদ্ধান্তকে অনুসরণ করেছে।

কি হয়েছিল কুণালের সঙ্গে

কি হয়েছিল কুণালের সঙ্গে

কুণাল চেক-ইনের জায়গায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁকে জানানো হয় যে তাঁর পিএনআর বাতিল হয়ে গিয়েছে। তিনি বলেন, ‘‌আমাকে বলা হয় যে আমার পিএনআর নম্বর বাতিল হয়ে গিয়েছে এবং আমি যখন প্রশ্ন করি কেন, তখন আমায় তারা জানায় যে আমার নাম কালো তালিকায় রয়েছে। আমি বুঝতে পারলাম কেন, কিন্তু এটা বুঝতে পারলাম না যে কেন আমার নামই কালো তালিকায় রয়েছে। আমি জানতাম অন্য কুণাল কামরার নাম কালো তালিকায় আছে।'‌ তিনি জানান যে এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড ক্রু সদস্যরা খুবই সাহায্য করেছে কিন্তু এটা খুবই বাজে একটা অভিজ্ঞতা। কুণাল বলেন, ‘‌এয়ার ইন্ডিয়ার লোকজন খুব সাহায্য করেছে, ভাগ্যবশত আমার বিমানে ওঠার আগে হাতে অনেকটাই সময় ছিল, তাই সবকিছুরই সমাধান হয়ে যায়। তারা আমায় অন্য একটি টিকিটের বন্দোবস্ত করে দেয় কিন্তু যেটা আমার জন্য সবচেয়ে বিরক্তিকর ছিল তা হল আমি যে সেই কুণাল নই তার প্রমাণ দেখানো। অতএব আমাকে প্রমাণ করতে হল যে আমি ওই ব্যক্তি নই।'‌ কুণাল জানিয়েছেন, তাঁর বিমানবন্দরে যাওয়ার আগে পর্যন্ত তাঁকে জানানো হয়নি যে তাঁর টিকিট বাতিল করে দেওয়া হয়েছে। এমনকী কুণালকে যথাযথভাবে এর জন্য কোনও ব্যাখাও দেওয়া হয়নি। কুণালের নাম যেহেতু কুণাল কামলার সঙ্গে মিল খায়, সেই জন্যই তাঁর টিকিট বাতিল করে দেওয়া হয়। কুণাল বলেন, ‘‌সমস্যা হল শুধুমাত্র আমার নামের জন্য আমার টিকিট বাতিল করে দেওয়া হল এটা ছিক নয়, একই নামের বহু ব্যক্তি রয়েছে এখানে।'‌

ভারতীয় আর আমেরিকার পরিচয়পত্রই প্রমাণ দেয়

ভারতীয় আর আমেরিকার পরিচয়পত্রই প্রমাণ দেয়

কুণালকে প্রমাণের জন্য দু'‌টি পরিচয়পত্র দেখাতে হয়েছে যে তিনি আর কমেডিয়ান কুণাল কামরা এক ব্যক্তি নন। কুণাল বলেন, ‘‌গোটা দৃশ্যটি খুবই বিভ্রিন্তিকর ছিল, প্রথমে আমাকে জয়পুর বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের নিজের পরিচয় প্রমাণ করতে হয় এরপর এয়ার ইন্ডিয়াকে। শুধুমাত্র বিমানে চড়ার জন্য আমায় এতকিছু করতে হয়েছে। বিমান সংস্থা আমার থেকে আধার কার্ডের কপি চায় কারণ তাদের জন্য সেটাই যথেষ্ট ছিল, কিন্তু নিরাপত্তারক্ষীরা আধার কার্ড বা ভারতীয় কোনও পরিচয়পত্রে সন্তুষ্ট হচ্ছিলেন না, তাই তাদেরকে আমার আমেরিকার পরিচয়পত্র দেখাই যেটা অবশেষে কাজে লাগে। খুবই ভয়ানক অভিজ্ঞতা ছিল এটা'‌।

এয়ার ইন্ডিয়ার বক্তব্য

এয়ার ইন্ডিয়ার বক্তব্য

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ধনঞ্জয় কুমার বলেন, ‘‌কমেডিয়ান কুণাল কামরাকে আমরা নিষিদ্ধ করেছি আমাদের বিমানে উঠতে। এটা আমাদের সিস্টেমে উল্লেখ রয়েছে, তাই তাঁর নাম স্বয়ক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। কিন্তু যাত্রীর যাচাইয়ের পর তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়।'‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+