Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাথা যন্ত্রণা কমাতে মহিলা কর্মীকে ভায়গ্রা দিলেন বস!

বেঙ্গালুরু, ১৪ জানুয়ারি : অসহ্য মাথা যন্ত্রণনার জন্য বেরিয়ে ওষুধ কিনে আনার জন্য বসের কাছে অনুমতি চেয়েছিলেন একটি বেসরকারি সংস্থার এক মহিলা কর্মী। অনুমতি মেলেনি উল্টে মাথার ব্যাথা সারাতে ভায়গ্রা হাতে দিয়ে তা খেয়ে তার কেবিনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বস। দেরি না করেই বসের নামে পুলিশের কাছে অভিযোগ ঠুকে দিয়েছেন ২২ বছরের তরুণী।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। জালাহাল্লির একটি বেসরকারি সংস্থায় প্রায় এক বছর ধরে কাজ করছেন ওই তরুণী। গত ৩-৪ মাস ধরে তাঁর ম্যানেজার মালাপ্পা (৩৮) তাঁকে যৌন হেনস্থা করতে শুরু করে বলে অভিযোগ। [ভায়গ্রা, যৌন তেল, পর্নোসামগ্রী, মাদক বহন না করতে নির্দেশিকা হজ যাত্রীদের]

মাথা যন্ত্রণা কমাতে মহিলা কর্মীকে ভায়গ্রা দিলেন বস!

পিনয়্যা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। নিজের অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, যখন অফিসে তাঁর আশেপাশে কেউ থাকে না, তখন ওই তরুণীর ওড়না ধরে টানা, খারাপ উদ্দেশ্য নিয়ে তাঁকে ছোঁয়া, এরকম নানা ধরণের অসভ্যতামি করত মালাপ্পা। এমনকী তরুণীর বাবা মারা যাওয়ার পর থেকে তাঁকে বিয়ের প্রস্তাবও দিতে থাকে মালাপ্পা, অথচ তার বউ রয়েছে।

কেন এতদিন কোনও অভিযোগ করেননি তরুণী, জানতে চাওয়া হলে তরুণী বলেন, "আমি অসহায় ছিলাম। আমার কোনও উপায় ছিল না। মাসের পর মাস ধরে মালাপ্পার অত্যাচার সহ্য করতে বাধ্য হয়েছিলাম। কারণ জানতাম কেউ আমাকে বিশ্বাস করবে না। বরং উল্টে আমার চাকরি যাবে। "

যৌন ক্ষুধা মেটানোর জন্য একাধিকবার ওই তরুণীকে ঈঙ্গিত দিয়েছিল মালাপ্পা। তরুণীর কথায়, "আমাকে আর্থিকভাবে সাহায্য করা এবং আরও ভাল চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল মালাপ্পা, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+