'অজান্তে'ই ভারতের পর্যটনের দূত নরেন্দ্র মোদী! কেদারনাথে বুকিং-এ ঝোঁক তীব্র
একাকি বুকিং থেকে ৭৮ টি বুকিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পর থেকে কেদারনাথের রুদ্র গুহার বুকিংয়ের সংখ্যা বেড়ে যাওয়াটা চমকে দেওয়ার মতো। অনেকে আবার যাওয়ার আগে থেকেই বুক করছেন।
একেবারে ৭৮ টি বুকিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পর থেকে কেদারনাথের রুদ্র গুহার বুকিংয়ের সংখ্যা বেড়ে যাওয়াটা যাকে বলে চমকে দেওয়ার মতো। অনেকে আবার যাওয়ার আগে থেকেই বুক করছেন। ২০১৮ সালে প্রথমবার রুদ্র গুহা প্রথমবারের জন্য খুলে দেওয়া হয়েছিল। এবছর সেপ্টেম্বরে ১৯ টি এবং অক্টোবরের জন্য ১০ টি ক্ষেত্রে অগ্রিম বুক করা হয়েছে।

মে মাসে কেদারনাথ সফরে মোদী
দেশে তখন নির্বাচন পর্ব তখন চূড়ান্ত পর্যায়ে। সেই সময় (মে মাসে) প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন কেদারনাথ সফরে। রুদ্র গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন ছিলেন। গুহাটির দেখভাল করে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগম। পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় পর্যটনের দূত। তিনি যেখানেই পা রেখেছেন, সেখানেই পর্যটকদের ভিড় উপচে পড়ছে। এপ্রসঙ্গে রুদ্র গুহার
প্রাক বুকিংয়ের কথা তিনি উল্লেখ করেছেন।

বেড়েছে বুকিং-এর সংখ্যা
মে মাসে প্রধানমন্ত্রীর সফরের পরে, সে মাসে চারটি বুকিং হয়েছিল। এরপর জুনে হয় ২৮ টি বুকিং, জুলাইয়ে ১০টি, অগাস্টে আটটি, ১৯ টি সেপ্টেম্বরে এবং ১০ টি বুকিং হয়েছে অক্টোবরের জন্য। তিনি আশাবাদী সেপ্টেম্বর এবং অক্টোবরের জন্য আরও বুকিং হবে।

বুকিং চার্জ
রাতে থাকতে গেলে গুহার বুকিং-র চার্জ ১৫০০ টাকা। সকাল ছটা থেকে সন্ধে ছটার মধ্যে থাকতে গেলে দিতে হবে ৯৯৯ টাকা। যেহেতু গুহাটি প্রত্যক্ষ অঞ্চলে, এবং তার শুধুমাত্র ধ্যামের জন্য, শুধুমাত্র একজনকেই অনুমতি দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য।












Click it and Unblock the Notifications