মুম্বই বিমানবন্দরে লুকআউট নোটিশ ইডির! বিদেশ যাত্রায় বাধা পেয়ে বাড়ি ফিরলেন জ্যাকলিন ফার্নান্ডেজ
অভিনেত্রী (actress) জ্যাকলিন ফার্নান্ডেজকে ( jacqueline fernandez) বিদেশযাত্রায় বাধা। মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) অভিবাসন কর্তৃপক্ষের বাধার জেরে বাড়িতে ফিরতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, ইডির (ED) লুক
অভিনেত্রী (actress) জ্যাকলিন ফার্নান্ডেজকে ( jacqueline fernandez) বিদেশযাত্রায় বাধা। মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) অভিবাসন কর্তৃপক্ষের বাধার জেরে বাড়িতে ফিরতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, ইডির (ED) লুকআউট নোটিশের জেরেই এয়ারপোর্ট অথরিটি জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে।

দিউ থেকে ফিরে রিয়াধ যাচ্ছিলেন
দিউতে রাম-সেতু ছবির শুটিং সেরে ফিরেছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ১০ ডিসেম্বর রিয়াধে ছিল সলমন খানের দ্য-ব্যাং-এর টুর। সেখানে যোগ দিতেই যাচ্ছিলেন জ্যাকলিন।

জ্যাকলিনকে ইডির জিজ্ঞাসাবাদ
জানা গিয়েছে, ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের সুকেশ চন্দ্রশেখর মামলা জ্যাকলিন ফার্নান্ডেজকে অন্তত দুবার জিজ্ঞাসাবাদ করেছে। এব্যাপারে জ্যাকলিন বলেছেন, তাঁকে এই মামলার শিকার করা হয়েছে। তবে এব্যাপারে সংবাদ মাধ্যমের তরফে জ্যাকলিনের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি কোনও উত্তর দিতে পারেননি বলেই খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে।
২০০ কোটি টাকার তোলাবাজির অভিযোগে জ্যাকলিনকে এর আগে সাত ঘন্টা জেরা করেছে ইডি। যে ঘটনায় জড়িয়ে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর এবং তার স্ত্রী অভিনেত্রী লিনা মারিয়া পাল। সেই সময় অবশ্য জ্যাকলিনের মুখপাত্র বলেছিলেন, ইডির তরফে প্রত্যক্ষদর্শী হিসেবে ডাকা হয়েছিল অভিনেত্রীকে। নিজের বয়ান তিনি রকর্ড করেছিলেন বলে জানিয়েছিলেন জ্যাকলিনের মুখপাত্র। পাশাপাশি ইডির সঙ্গে সহযোগিতাও করেছিলেন বলে দাবি করেছিলেন জ্যাকলিনের মুখপাত্র।

জ্যাকলিনের সঙ্গে সুকেশের সম্পর্ক
এর আগে সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিনের সঙ্গে সুকেশের ছবি ভাইরাল হয়ে যায়। তারপরেই দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও জ্যাকলিন সুকেশের সঙ্গে সম্পর্ক অস্বীকার করে এসেছেন। পাশাপাশি তিনি দাবি করেছিলেন, সুকেশকে চেনেন না।

সুকেশের বিরুদ্ধে চার্জশিট ইডির
দিল্লির রোহিনী জেলে বন্দি থাকা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট জমা গিয়েছে ইডি। সেই সময়েই ইঙ্গিত মিলেছিল জ্যাকলিন ফার্নান্ডেজ বিপাকে পড়তে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, তিহার জেলে বন্দি থাকা অবস্থাতেই এক ব্যবসায়ীর স্ত্রীর থেকে ২০০ কোটি টাকার তোলা আদায় করেছিলেন সুকেশ চন্দ্রশেখর। পাশাপাশি জেলে থাকার সময়ে তাঁর সঙ্গে জ্যাকলিনের ফোনালাপ ছিল।
এখানেই শেষ নয়, জ্যাকলিনকে দামী উপহারও দিয়েছিলেন সুকেশ। ৫২ লক্ষ টাকার ঘোড়া থেকে শুরু করে ৯ লক্ষ টাকার বিড়াল, অনেক কিছু ছিল এই তালিকায়। তবে জ্যাকলিনের আগে সুন্দরী মহিলাদের বহু মূল্যের গাড়ি উপহার দেওয়ার অভিযোগও উঠেছে সুকেশের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর শুধু ২০০ কোটির তোলাবাজিই নয়, আরও অন্তত ২০ টি তছরুপের মামলা রয়েছে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications