অনার কিলিং : বোনের কাটা মাথা নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়াল দাদারা
শাহজাহানপুর, ২০ অগাস্ট : বোন একটি ছেলেকে ভালোবাসে। আর সেটা সহ্য হল না বড় দুই দাদার। পরিবারের সম্মান রক্ষার্থে বোনের গলা কেটে খুন করাই নয়, কাটা মাথা হাতে নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়াল দুই দাদা।
হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর এলাকায়। জানা গিয়েছে, গুল হাসান (২৫) ও নানহে (২০) তাদের বোন ফুল জাহানকে (১৭) একটি ছেলের বাড়ির বাইরে দেখে। তারা জানতে পেরেছিল দুজনে আগামী সোমবার বিয়ে করতে চলেছে।

এই ঘটনা কোনওমতেই মেনে নিতে পারেনি ফুল জাহানের দুই দাদা। সবার সামনেই টানতে টানতে গ্রামের মাঝে একটি জায়গায় বোনকে নিয়ে আসে দুজনে। এরপরে ফুল জাহানকে বেধড়ক মেরে তাকে গলা কেটে খুন করে।
বীভৎসতার এখানেই শেষ নয়। পুলিশ জানিয়েছে, বোনের কাটা মাথা নিয়ে এরপরে সারা গ্রামে প্রায় ঘণ্টাখানেক ঘুরে বেড়ায় দুই দুষ্কৃতী। এদের মধ্যে একজন চেঁচিয়ে চেঁচিয়ে বলে, "বাড়ির মেয়ে-বোনেরা সম্পর্কে জড়ালে কী হল তা সবাই যেন দেখে নেয়।" এরপরই দুই ভাই পালিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মৃত ফুল জাহান নামের ওই কিশোরী পরিবারের আট ভাইয়ের পরে একমাত্র বোন ছিল। বাকী ৬ ভাই দিল্লিতে বসবাস করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications