জম্মু-কাশ্মীরে ফের নাশকতা, উধমপুরে বিস্ফোরণে মৃত ১, আহত ২১ জন

জম্মু-কাশ্মীরে ফের নাশকতা, উধমপুরে বিস্ফোরণে মৃত ১, আহত ২১ জন

৫ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশের আগের দিন ভয়াবহ বিস্ফোরণ উধমপুরে। স্লাথিয়া চকের কাছে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। তাতে মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন ১১ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী থেকে বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

উধমপুরে বিস্ফোরণে মৃত ১

আগামিকালই ৫ রাজ্যের বিধানসভা ফলাফল। পাঞ্জাব, মনিপুর, উত্তর প্রদেশ এবং গোয়া। বুথ ফেরত সমীক্ষায় বলছে উত্তর প্রদেশে ফের বিজেপি ক্ষমতায় ফিরবে। কাজেই গোটা দেশ আগামীকালের দিকে তাকিয়ে রয়েছে। এরই মাঝে কাশ্মীরে ফের বিস্ফোরণ। নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। কাশ্মীরের উধমপুরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন উধমপুরের রেহারির কাছে তহসিলদারের অফিসের সামনে বিস্ফোরণ ঘটেছে। আহতের সংখ্যা প্রথমে ১১ বলা হলেও সেটা বেড়ে ১৩ হয়ে গিয়েছে। এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

কী থেকে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে লুধিয়ানার আদালতে বিস্ফোরণ ঘটেছিল। আরডিএক্সের মাধ্যমে আদালতের মধ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তদন্তে জানা যায় পাক মদতপুষ্ট খালিস্তানি জঙ্গিরা স্থানীয় দুষ্কৃতীদের সাহায্য এই বিস্ফোরণ ঘটায়। তারপরেই গোয়েন্দারা সতর্ক করেছিলেন কাশ্মীর ছেড়ে এখন পাঞ্জাবকে টার্গেট কয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। পাঞ্জাবকে অশান্ত করে তোলার জন্য পর পর ২ বার গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনাতেও পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাত রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পর থেকে জঙ্গি কার্যকলাপ অনেকটাই কমেছে। কারণ জঙ্গি অনুপ্রবেশ কমানো গিয়েছে। স্থানীয় জঙ্গিরাও আর পাকিস্তােনর থেকে তেমন মদত পাচ্ছে না। তার উপরে করোনা সংক্রমণ কাশ্মীরে অনুপ্রবেশ অনেকটাই কমাতে পেরেছে দাবি করা হচ্ছে। সেই সঙ্গে সেনাবাহিনীর তৎপরতাও রয়েছে। কাশ্মীর সীমান্তে নজরদারি কড়া করা হয়েছে। ড্রোনের গতিবিধির উপরেও নজর রাখছে সেনা বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+