ভয়াবহ বিস্ফোরণ অর্ডন্যান্স ফ্যাক্টারিতে, কেঁপে উঠল এলাকা, মৃত আট, বহু শ্রমিকের আটকে থাকার শঙ্কা
Blast at Ordnance Factory: ভয়াবহ বিস্ফোরণ মহারাষ্ট্রের অর্ডন্যান্স ফ্যাক্টারিতে। এই ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর সামনে আসছে। বেশ কয়েকজন শ্রমিক আহত বলেও খবর। শুধু তাই নয়, বহু শ্রমিক অভিশপ্ত ওই কারখানার মধ্যে আটকে পড়েছে বলে জানা যাচ্ছে। এদিকে বিস্ফোরণের পরেই দাউ দাউ করে আগুন ধরে গিয়েছে সেখানে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
যদিও ঘটনার পরেই যুদ্ধকালীন ততপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। গিয়েছেন মহারাষ্ট্রের প্রশাসনিক শীর্ষ আধিকারিকরাও। কীভাবে এই বিস্ফোরণ (Blast at Ordnance Factory) তা এখনও স্পষ্ট নয়। তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে হঠাত করে বিস্ফোরণে (Blast at Ordnance Factory) কেঁপে ওঠে মহারাষ্ট্রের ভাণ্ডারর (Bhandara) অর্ডিনেন্স ফ্যাক্টারি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা একেবারে কেঁপে ওঠে। শুধু তাই নয়, অনেক দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানা যাচ্ছে।
এরপরেই সেখানে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় চারপাশ একেবারে ঢেকে যায়। ভয়াব এই ঘটনা যখন ঘটে তখন সেই সময় বহু শ্রমিক কাজ করছিলেন বলে দাবি। ফলে ঘটনার পরেই বহু শ্রমিক সেখানে আটকে পড়ে বলে খবর। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, সবাইকে বের করে আনা হয়েছে।
After the accident blast in Ordnance Factory Jawahar Nagar Bhandara, firefighters and ambulances have been dispatched to the spot, rescue operation is currently underway. A roof has collapsed which is being removed with the help of JCB. A total of 12 people are reported to be…
— ANI (@ANI) January 24, 2025
তবে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত হতে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারী দল। অন্যদিকে এই ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর সামনে আসছে। শুধু তাই নয়, ঘটনায় বফু শ্রমিক আহত হয়েছে। তাঁদের স্থানীয় একাধিক হাসপাতালে ভরতি করা হয়েছে।
যা খবর, ঘটনায় পাঁচ থেকে ছয়জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলেও সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার পরেই দমকল মোতায়েন করা হয়েছে। আগুন নেভানোর কাজ করা হচ্ছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এছাড়াও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সহ সমস্ত কিছু তৈরি রাখা হয়েছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications