Air India Black Box: উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স কীভাবে জানাবে দুর্ঘটনার তথ্য? জানুন বিশদে
আহমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এই দুর্ঘটনায় বিমানের ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন নিহত হয়েছেন। বিমানটি উড়ানের ১১ সেকেন্ডের মধ্যে মে ডে কল করে এবং ভেঙে পড়ে। উদ্ধার হওয়া ফ্লাইট ডেটা রেকর্ডারটি মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। সেখানেই বিমানটি ভেঙে পড়ে।
এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ সূত্র। বিমানের পাইলট কেন মে ডে কল করেছিলেন এবং উড়ানের পরই কেন সেটি ভেঙে পড়ল, তা জানতে এই ব্ল্যাক বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ব্ল্যাক বক্স আসলে উজ্জ্বল কমলা রঙের ক্র্যাশ-রেসিসট্যান্স ডিভাইস। এটি চরম আঘাত, আগুন এবং জলের চাপ সহ্য করতে পারে। প্রতিটি কমার্শিয়াল উড়ানে এই ধরনের দুটি রেকর্ডার থাকে- ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR)।
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইড়ু সোশ্যাল মিডিয়ায় এই ব্ল্যাক বক্স উদ্ধারের কথা ঘোষণা করে বলেছেন, "তদন্তের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ঘটনার তদন্তে এটি উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে।" বিমানের সামনের অংশে থাকা দ্বিতীয় ব্ল্যাক বক্সটির অনুসন্ধান এখনও চলছে।
উদ্ধার হওয়া এফডিআর-এ উচ্চতা, গতি, ইঞ্জিনের কার্যকারিতা, কন্ট্রোল সারফেসের অবস্থান এবং সিস্টেমের সতর্কতা সহ হাজার হাজার টেকনিক্যাল প্যারামিটার রেকর্ড রয়েছে। এই ডেটা থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এটি থেকে যান্ত্রিক ত্রুটি, ইঞ্জিন বিকল হওয়া বা অন্য কোনও কারণে এই বিপর্যয় ঘটেছে কিনা, তা জানা যাবে।
আধুনিক বোয়িং ৭৮৭ বিমান প্রতি সেকেন্ডে কয়েক হাজার ডেটা পয়েন্ট রেকর্ড করতে পারে। সেগুলি তদন্তকারীদের ঘটনার পুনর্গঠন করতে সাহায্য করে। এফডিআর থেকে জানা যাবে, ক্যাপ্টেন সুমিত সবরওয়াল যখন মে ডে কল করেছিলেন, তখন বিমানের সিস্টেমগুলি কী করছিল।
ব্ল্যাকবক্স খুব গুরুত্বপূর্ণ কারণ, উদ্ধার হওয়া এফডিআর বিমানটির কার্যাবলী সম্পর্কে তথ্য দেবে। তবে ককপিট ভয়েস রেকর্ডার (CVR) দুর্ঘটনার পিছনের মানবিক কারণগুলিকেও তুলে ধরবে। ককপিটের অডিও, পাইলটদের কথোপকথন, রেডিও ট্রান্সমিশন, সতর্কতামূলক অ্যালার্ম এবং যান্ত্রিক শব্দ সিভিআর রেকর্ড করে। এর মাধ্যমে ক্রুদের প্রতিক্রিয়া এবং সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সম্পূর্ণ তদন্তের জন্য দুটি ব্ল্যাক বক্সই খুঁজে বের করা জরুরি। এফডিআর বিমানের টেকনিক্যাল বিষয়গুলো তুলে ধরে, আর সিভিআর-এর মাধ্যমে জানা যায় পাইলটরা সমস্যাগুলি সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছিলেন কিনা, জরুরি পদ্ধতি অনুসরণ করেছিলেন কিনা অথবা বিপদের সময় তাঁদের মধ্যে কোনও যোগাযোগের সমস্যা হয়েছিল কিনা।
উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সটি সম্ভবত দিল্লির অত্যাধুনিক ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার (DFDR ও CVR) ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা হবে। এই বিশেষায়িত সুবিধা চলতি বছরের শুরুতেই চালু হয়েছে।
দিল্লির এই ল্যাবরেটরি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকে (AAIB) ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্স মেরামত করতে, ডেটা পুনরুদ্ধার করতে এবং দেশে দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে সক্ষম করবে। পূর্বে, এই ধরনের গুরুত্বপূর্ণ ডেটা পাওয়ার জন্য ব্ল্যাক বক্সগুলিকে বিদেশে পাঠাতে হতো, যার ফলে তদন্তে দেরি হতো।
আন্তর্জাতিক বিমান পরিবহণ প্রোটোকল অনুযায়ী, অক্ষত ব্ল্যাক বক্স থেকে প্রাথমিক ডেটা পুনরুদ্ধারে সাধারণত দুই-চার সপ্তাহ সময় লাগে। তবে সম্পূর্ণ বিশ্লেষণ করতে আরও বেশি সময় লাগে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন ৩০ দিনের মধ্যে প্রাথমিক অনুসন্ধানের আদেশ দিলেও, চূড়ান্ত তদন্ত সম্পূর্ণ করতে সাধারণত এক থেকে দুই বছর মাস লাগে। এই সময়ের মধ্যে ব্ল্যাক বক্সের ডেটা, রক্ষণাবেক্ষণের রেকর্ড, আবহাওয়ার পরিস্থিতি, রাডার লগ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করা হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications