কে কে হবেন তিন রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী? সাসপেন্সের মধ্যে দিল্লিতে BJP-র গুরুত্বপূর্ণ বৈঠক
দুহাজার চব্বিশের লোকসভা ভোটের আগে হিন্দি বলয়ের তিন রাজ্যে জয়ে বিজেপির নেতা-কর্মীদের মনোবল বাড়িয়ে দিয়েছে। কিন্তু তিন ডিসেম্বর ভোটের ফল ঘোষণার পরে মধ্যে তিনটে দিন কেটে গেলেও তিন রাজ্যের কোথাও এখনও মুখ্যমন্ত্রী হিসেবে কাউকেই ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির। এদিন দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হতে চলেছে। সেখানেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের মুখ্যমন্ত্রীদের নাম নিয়ে সাসপেন্স তৈরি হয়েছে। সেই সাসপেন্স কাটাতে এদিনের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি মধ্যপ্রদেশে ২৩০ টি আসনের মধ্যে ১৬৩ টি, ছত্তিশগড়ে ৯০ টি আসনের মধ্যে ৫৪ টি এবং রাজস্থানে ১৯৯ টি আসনের মধ্যে ১১৫ টি আসনে জয়লাভ করেছে।

বৃহস্পতিবার দিল্লিতে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে আলোচনার আগে তিন রাজ্যে জয়ী বিজেপির ১০ সাংসদ, তাদের সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। ফলে কোন কোন রাজ্যে এই সাংসদদের মধ্যে থেকে পছন্দের মুখ্যমন্ত্রী উঠেন আসেন সেটাও দেখার।
মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী হিসেবে অন্যতম দাবিদার। একাধিকবার তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তবে তিন ডিসেম্বরের জয়ের পরে তিনি ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচার কার্যত শুরু করে দিয়েছেন। বুধবার তিনি ছিন্দওয়ারায় পৌঁছেছেন। এছাড়াও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর পদে অন্য দাবিদাররা হলেন, জ্যোরিতাদিত্য সিন্ধিয়া, প্রহ্লাদ সিং প্যাটেল, নরেন্দ্র সিং তোমার এবং কৈলাশ বিজয়বর্গীয়।
রাজস্থান
রাজস্থানে মুখ্যমন্ত্রী পদে অন্যতম দাবিদার হলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়রাজে সিন্ধিয়া। বিধায়কদের নিয়ে বৈঠকের পাশাপাশি ৩ ডিসেম্বর জয়ের পরে তাঁকে দিল্লিতে যেতে দেখা গিয়েছে। এছাড়াও অন্য দাবিদারদের মধ্যে রয়েছেন দিয়া কুমারী, মহন্ত বালকনাথ এবং রাজ্যবর্ধন সিং রাঠোর। তিনজনেই এবার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন।
ছত্তিশগড়
ছত্তিশগড়েও মুখ্যমন্ত্রী পদে দাবিদার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং। এছাড়া অন্য দাবিদারদের মধ্যে রয়েছেন আদিবাসী নেতা বিষ্ণু দেও সাই, কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা সিং ওপি চৌধুরী। তিন রাজ্যেই দলের দায়িত্ব প্রাপ্ত নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।












Click it and Unblock the Notifications