উপনির্বাচনে এই ২ রাজ্যে ৩ টি আসনে জয় বিজেপির

বিধানসভার উপনির্বাচনে ৩ টি আসন জিতল বিজেপি। একটি উত্তরপ্রদেশে অপর দুটি অরুণাচল প্রদেশে।

বিধানসভার উপনির্বাচনে ৩ টি আসন জিতল বিজেপি। একটি উত্তরপ্রদেশে অপর দুটি অরুণাচল প্রদেশে।

 উপনির্বাচনে এই ২ রাজ্যে ৩ টি আসনে জয় বিজেপির

উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার সিকানদারা বিধানসভার আসনটি দখলে রাখল বিজেপি। বিজেপির অজিত পাল সিং প্রায় ১১ হাজার ভোটে পরাজিত করেন সমাজবাদী পার্টির সীমা সচানকে। ২০১৭-র শুরুতে বিধানসভা নির্বাচনে এই আসনে ৩৮,১০৩ ভোটে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু বিজেপি বিধায়ক মথুরা পালের মৃত্যুতে আসনটি শূন্য হয়। তবে আসনটিতে জয়ের ব্যবধান অনেকটাই কমল বিজেপির।

অন্যদিকে, অরুণাচল প্রদেশের পাক্কে কেসাং এবং লিকাবালি বিধানসভার আসনও জিতল বিজেপি। পাক্কে কেসাং থেকে বিজেপির বিআর ওয়াঘে মাত্র ৪৭৫ ভোটে জয়ী হন কংগ্রেসের কামেং দোলোকে হারিয়ে। লিকাবালি আসনে বিজেপির কার্ডো নিগর মাত্র ৩০৫ ভোটে জয়ী হন নিকটতম পিপিএ প্রার্থী গুমকে রিবাকে হারিয়ে। এই দুই আসনে জয়ী হওয়ায় ৬০ আসনের অরুণাচল বিধানসভায় এখন ৪৯ আসন রইল বিজেপির। অন্যদিকে ৯ টি আসন রয়েছে পিপলস পার্টি অফ অরুণাচলের এবং কংগ্রেস ও নির্দলদের একটি করে আসন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+