Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Cabinet: অর্থ, স্বরাষ্ট্র দফতর হাতে রাখবে বিজেপি; মহারাষ্ট্রে মন্ত্রিসভার শপথ গ্রহণ কবে?

Maharashtra Cabinet: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে বৃহস্পতিবার শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis)। মুম্বইয়ের আজাদ ময়দানে একে একে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে (Eknath Shinde) ও অজিত পাওয়ার। তবে এদিন শপথ নিলেন না কোনও মন্ত্রী। সূত্রের খবর, মন্ত্রিসভার সদস্যদের মধ্যে কারা থাকছেন, তা আগামী সপ্তাহেই চূড়ান্ত করা হবে।

বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে ছিল জোর জল্পনা। অবশেষে শপথের একদিন আগে মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হয় ফড়ণবীসের। তবে রহস্য জিইয়ে রেখেছিলেন একনাথ শিন্ডে। ফড়ণবীসকে আসন ছেড়ে দিয়ে তিনি এবার উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। নাগপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনের (Winter Session) আগে শপথ নেবেন বাকি মন্ত্রীরাও।

maharashtra

সূত্রের খবর, ২০টি দফতর নিজেদের হাতে ধরে রাখতে চায় বিজেপি (BJP)। স্বরাষ্ট্র থেকে অর্থ দফতরের রাশ জোট শরিকদের হাতে ছাড়তে নারাজ দেবেন্দ্র ফড়ণবীসের দল। অন্যদিকে একনাথ শিন্ডের শিবসেনা (Shiv Sena) থেকে মন্ত্রী হতে পারেন ১৩ জন। ১০টি দফতর বণ্টন হতে অজিত পাওয়ারের (Ajit Pawar) এনসিপির (NCP) জন্য।

শপথ গ্রহণের পরই বৃহস্পতিবার সন্ধেয় বৈঠকে বসে মহাজুটির (Mahayuti) নেতৃত্বরা। সূত্রের খবর, বৈঠক থেকে রাজ্যপালকে মন্ত্রিসভার শপথগ্রহণের দিনক্ষণ সুপারিশ করেন সদস্যরা। ৭ তারিখ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে মন্ত্রিসভার (Cabinet Ministry) শপথ গ্রহণ হতে পারে। একই সময়ে হতে পারে স্পিকার নির্বাচনও।

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীস। এদিনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক ও পরিবহবন মন্ত্রী নিতিন গডকড়ী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তবে আজাদ ময়দানে ফড়ণবীসের শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হন বহু তারকা।

শাহরুখ খান, সলমন খান থেকে সচীন তেণ্ডুলকর ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। আজাদ ময়দানে এদিন দেখা গেল রিলায়্যান্স কর্ণধার মুকেশ অম্বানিকেও। সঙ্গে তাঁর ছেলে অনন্ত অম্বানিও উপস্থিত ছিলেন। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লাও উপস্থিত ছিলেন এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+