মোদীর রাজ্যে ভোট প্রচারে পছন্দ যোগীই, কেন এমন ঘটনা
উত্তরপ্রদেশের পুরভোটের ফলাফল নিয়ে প্রচার হবে গুজরাতে। বিজেপির সূত্রে এমনটাই ইঙ্গিত মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য গুজরাতে কংগ্রেসের কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে বিজেপি।
উত্তরপ্রদেশের পুরভোটের ফলাফল নিয়ে প্রচার হবে গুজরাতে। বিজেপির সূত্রে এমনটাই ইঙ্গিত মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য গুজরাতে কংগ্রেসের কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে বিজেপি।

নেহরু-গান্ধী পরিবারের জায়গা আমেথি ও রায়বরেলিতে পুর নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। বলা যেতে পারে বড় জয় পেয়েছে বিজেপি। সবমিলিয়ে অযোধ্যা, বারানসি-সহ ১৬টির মধ্যে ১৪ টি পুরসভায় জয়ী বিজেপি। এই ফলই এবার গুজরাত নির্বাচনে তুলে ধরতে চায় বিজেপি। প্রচারে যে ভাবে নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন রাহুল, এবার আমেথি-সহ কংগ্রেস গড়ে বিজেপির জয়কেই গুজরাতে হাতিয়ার করতে চাইছে বিজেপি।
কংগ্রেসের ফলাফল নিয়ে কটাক্ষ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তাঁর মতে, গুজরাতে যাঁরা বাড়ি বাড়ি প্রচার করছেন, তাঁরাই মেয়র নির্বাচনে উত্তরপ্রদেশে খাতা খুলতে পারেনি।
যিনি নিজের নির্বাচনী কেন্দ্রেই চূড়ান্তভাবে অসফল, তাঁর নির্বাচনী প্রচারে মানুষ সাড়া দেবে না বলেই দাবি করেছে গুজরাত রাজ্য বিজেপি। বিজেপি নেতা বিজয় বাহাদূর পাঠক জানিয়েছেন, উত্তর প্রদেশের নির্বাচনী ফল নিয়ে গুজরাতে ব্যাপক ভাবে প্রচার করা হবে।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আাদিত্যনাথ গুজরাতে অনেকগুলি নির্বাচনী প্রচার করেছেন। উত্তরপ্রদেশের পুর নির্বাচনে ব্যাপক সাফল্যের পর যোগীকে দিয়ে আরও প্রচার করানো হবে বলে বিজেপি সূত্রে খবর। উত্তরপ্রদেশের ভোটের ফল গুজরাত বিধানসভা নির্বাচনে পড়বে বলেই দাবি বিজেপির।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications