বাজেটে আয়কর ছাড় থেকে বরাদ্দ বৃদ্ধি! উদাহরণ তুলে মোদীর প্রশংসায় অমিত শাহ
বাজেট নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে বিজেপি দলের পক্ষ থেকে ধন্যবাদ জানালেন দলীয় সভাপতি অমিত শাহ।
বাজেট নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে বিজেপি দলের পক্ষ থেকে ধন্যবাদ জানালেন দলীয় সভাপতি অমিত শাহ। বাজেটের বিভিন্ন বিষয় একএক করে তুলে ধরে বলেন, বাজেট সমাজের প্রতিটি অংশকে ছুঁয়ে গিয়েছে। বাজেট বিশেষ করে মধ্যবিত্তকে সাহায্য করেছে। বাজেটে উপকৃত হবেন কৃষক, অসংগঠিত শ্রমিক থেকে শুরু করে সবাই।

সরকারের কৃষকদের জন্য যে প্রকল্পের কথা ঘোষণা করেছে, তা তাঁদের আয় দ্বিগুণ করতে সাহায্য করবে। এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কামধেনু প্রকল্প ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মোদী সরকারের তরফ থেকে একলক্ষ গ্রামকে ডিজিটাইজ করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার জন্যও মোদীকে দলের তরফে ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ। প্রতিরক্ষা বাজেট নিয়েও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
উত্তর-পূর্বের উন্নয়নে সরকার ২১ শতাংশ বরাদ্দ বৃদ্ধির কথা জানিয়েছে। এই বরাদ্দ বৃদ্ধি এখনও পর্যন্ত সর্বাধিক বলে দাবি করেছেন অমিত শাহ।
আয়কর ছাড় দ্বিগুণ করে মোদী সরকার মধ্যবিত্তকে রেহাই দিয়েছে বলেও দাবি করছেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications