সেনার বীরত্ব নিয়ে প্রশ্ন করার রাহুল কে? ফুঁসে উঠলেন জেপি নাড্ডা
সেনার বীরত্ব নিয়ে প্রশ্ন করার রাহুল কে? ফুঁসে উঠলেন জেপি নাড্ডা
লাদাখ নিয়ে একের পর প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ রাহুল গান্ধীর। পাল্টা আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি অভিযোগ করেছেন, প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকেও যান না রাহুল অথচ সেনা বাহিনীর ভূমিকা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

রাহুলকে আক্রমণ নাড্ডার
মোদীকে লাদাতার লাদাখ নিয়ে রাহুলের আক্রমণ আর মেনে নিতে রাজি নয় বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পাল্টা আক্রমণ শানিয়ে বলেেছন, একটিও প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটি একটি বৈঠকেও যান না রাহুল গান্ধী অথচ প্রশ্ন তোলেন সেনাবাহিনীর ভূমিকা ও দক্ষতা নিয়ে। শুধু তাই নয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেশবাসীকেও বিপথগামী করছেন রাহুল এমনও অভিযোগ করেছেন নাড্ডা।

রাহুলের আক্রমণ
লাদাখ থেকে করোনা সংকট। সবক্ষেত্রেই মোদীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাহুল গান্ধী। লাদাখের বাসিন্দারা জানাচ্ছে চিন ভারতের জমি দখল করেছে, তাও কেন্দ্র তাতে কর্ণপাত করছে না বলে অভিযোগ করেছিলেন তিনি। এমনকী সেনাবাহিনীকে লালফৌজের মোকাবিলা করার ক্ষমতা দেওয়া হয়নি বলেও একাধিকবার আক্রমণ করেছেন রাহুল গান্ধী।

সেনাবাহিনীকে দুর্বল করছেন রাহুল
বিজেপি অভিযোগ করেছেন লাদাখ নিয়ে একাধিক নেতিবাচক মন্তব্য করে সেনাবাহিনীকে নিরাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লাদাখ পরিস্থিতিতে দেশে সুরক্ষা নিয়ে যেখানে সেনাবাহিনীর মনোবল বাড়ানো উচিত। রাহুল সেখানে তাঁদের লাগাতার সমালোচনা করে মনোবল ভেঙে দিচ্ছে। এমনই অভিযোগ করেছেন জেপি নাড্ডা।

কোনও বৈঠকে যান না রাহুল
বিজেপি সভাপতি অভিযোগ করেছেন দেশের প্রতিরক্ষা সংক্রান্ত কোনও সর্বদল বৈঠকেই অংশ নেন না রাহুল। লাদাখের মত সংকটপূর্ণ পরিস্থিতিতেও প্রতিরক্ষা বিষয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ছিলেন না তিনি। সরকারের কোনও সিদ্ধান্তে সামিল হওয়ার প্রয়োজন মনে করেন না কংগ্রেস নেতা। এমনই অভিযোগ করেছেন জেপি নাড্ডা।












Click it and Unblock the Notifications