প্রধানমন্ত্রী হিসেবে মোদীর নয় বছর পূর্তি! দেশজুড়ে ব্যাপক প্রচার পরিকল্পনা বিজেপির
কর্নাটকে ক্ষমতা হারানোর মধ্যে কেন্দ্রে মোদী সরকারে নয় বছর পূর্তি হতে চলেছে। সরকারের নয় বছরের কাজ দেশবাসীর সামনে তুলে ধরতে দেশব্যাপী ব্যাপক প্রচার কর্মসূচি নিয়েছে বিজেপি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিজেপি সারা দেশে মাসব্যাপী বিশেষ সংযোগ অভিযানের পরিকল্পনা নিয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই কর্মসূচি শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন। শুরুতেই ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় সমাবেশে যোগ দেবেন। এছাড়াও বিজেপির সিনিয়র নেতারা সারা দেশে ৫১ টি সমাবেশে যোগ দেবেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী এবং জাতীয় নেতাদের উপস্থিতিতে ৩৯৬ টি লোকসভা কেন্দ্রে জনসভার পরিকল্পনা করা হয়েছে।

এইসব সভাগুলির মধ্যে দিয়ে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার নির্বাচনের প্রস্তুতিও শুরু করে ফেলতে চায় বিজেপি। দেশে দেশে করা সভাগুলির মাধ্যমে মোদী নেতৃত্বাধীন সরকারের নীতি এবং সাফল্য জনগণের কাছে পৌঁছে দিতে চায় গেরুয়া শিবির।
বিশেষ সংযোগ অভিযানে প্রতিটি লোকসভা কেন্দ্রে অন্তত ২৫০ টি পরিবারকে নিয়ে সারা দেশে একলক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ তৈরি করা হবে বিজেপি তরফে। সমাজের প্রভাবশালী ব্যক্তি দেশের বিশিষ্ট ক্রীড়াবিদ, শিল্পী, শিল্পপতি এবং যুদ্ধের নায়কদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন সংশ্লিষ্ট রাজ্য তথা শহরের বিজেপি নেতারা।
এই পরিকল্পনার অঙ্গ হিসেবে ২৯ মে সারা দেশে একযোগে সাংবাদিক সম্মেলন করা হবে। সেইসব সাংবাদিক সম্মেলন করবেন, নির্দিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতারা। রাজ্যগুলির রাজধানীতে করা সাংবাদিক সম্মেলনে হাজির থাকবেন বিজেপির সিনিয়র নেতারাও। এব্যাপারে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালানো হবে।
তিন স্তরের কর্মসূচির অংশ হিসেবে দলীয় কর্মীদের ১ থেকে ১২ জুন অন্য কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিটি লোকসভা আসনে সাংবাদিক সম্মেলন, বিশিষ্ট ব্যক্তি, স্যোশাল মিডিয়ায় প্রভাবশালীদের সঙ্গে সাক্ষাত করা। ব্যবসায়ীদের নিয়ে সম্মেলনও এই কর্মসূচির অঙ্গ বলে জানা গিয়েছে।

এই কর্মসূচিতে রাখা হয়েছে বিধানসভা ভিত্তিক অনুষ্ঠানও। বিধানসভা কেন্দ্রগুলির প্রবীণ কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি খাওয়া, দলের অন্য সংগঠনের সঙ্গে যৌথ সম্মেলন, সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে সম্মেলনও রয়েছে এই তালিকা। এছাড়াও ২১ জুন যোগ দিবসকেও কর্মসূচির মধ্যে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে ১০ লক্ষ বুথের দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন। এছাড়া ২০ থেকে ৩০ জুনের মধ্যে ঘরে ঘরে প্রচারাভিযান চালানো হবে। এছাড়াও কর্মসূচিতে থাকছে মিসড কল ক্যাম্পেনও। দলের রাজ্য ইউনিটকে এই বিশাল প্রচারের জন্য বৈঠক ডাকতে নির্দেশও দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
এই কর্মসূচিতে দলের প্রচার কমিটি প্রচারের দায়িত্ব পালন করবে। প্রচারের তদারকির জন্য কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, জাতীয় সহ-সভাপতি, জাতীয় সাধারণ সম্পাদক এবং সিনিয়র নেতাদের নিয়ে দল গঠন করা হয়েছে। বিরোধীরা এই কর্মসূচির কটাক্ষ করে বলেছেন, কর্নাটকে হারে প্রধানমন্ত্রীর ধাক্কা খাওয়া ভাবমূর্তিকে মেরামত করতে সক্রিয় হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications