BJP Parliamentary Meet: তিনি মোদী, মোদীজি নন! বিজেপির সংসদীয় দলের সভায় দিলেন তিন রাজ্যে জয়ের ব্যাখ্যা
BJP Parliamentary Meet: সম্প্রতি হিন্দি বলয়ের তিন রাজ্যে জয় পেয়েছে বিজেপি। এর মধ্যে দুটি রাজ্য কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে তারা। তিন রাজ্যে কাউকে সামনে রেখে নয়, মোদীই ছিলেন ব্র্যান্ড। এদিন সংসদীয় দলের সভায় সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, টিম স্পিরিটেই জয় এসেছে তিন রাজ্যে।
প্রধানমন্ত্রী মোদী এদিন সহকর্মীদের সঙ্গে জয় নিয়ে কৃতিত্ব ভাগ করেন নেন। পাশাপাশি তিনি বলেন দলকে সম্মিলিত চেতনায় এগিয়ে যেতে হবে। তিনি বলেছেন, দল প্রতিষ্ঠার পর থেকে সব নেতারই অবদান রয়েছে। তিনি বলেছেন, তাঁর শাসন মডেল ও কর্মক্ষমতার কারণে বিজেপি এখন একটি পছন্দের দল।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিজেপি দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হয়েছে ৫৭ শতাংশ ক্ষেত্রে। এক্ষেত্রে কংগ্রেস পারফরমেন্স ২০ শতাংশের নিচে। আঞ্চলিক দলগুলির ক্ষেত্রে যা ৪৯ শতাংশের মতো। বিজেপি তৃতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হয়েছে ৫৯ শতাংশ ক্ষেত্রে। যা কংগ্রেস কখনই পারেনি, বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তাঁকে মোদীজি বানিয়ে জনগণ থেকে দূরে সরিয়ে রাখবেন না। তিনি মোদী। তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের ব্যাপক জয়ের পরে এদিনের বৈঠকে মোদীকে অভিবাদন দেওয়া হয়। দলীয় সাংসদরা তাঁর নেতৃত্বের প্রশংসা করে স্লোগান দেন।
প্রধানমন্ত্রী মোদী এদিন দলের সব সাংসদ এবং মন্ত্রীদের ২২ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারির মধ্যে হওয়া বিকশিত ভারত যাত্রার অংশ নিতে বলেছেন। যা সব সরকারি স্কিম এবং প্রোগ্রামের স্যাচুরেশন চাইবে। পাশাপাশি সাংসদদের বিশ্বকর্মা যোজনা এবং বিশেষ করে দুর্বল আদিবাসী গোষ্ঠীগুলির জন্য সাম্প্রতিক প্রকল্পে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী দেশে তৈরি যুদ্ধ বিমান তেজস প্রকল্পকে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। তিনি দেশীয় উৎপাদন এহং উৎপাদনকে উৎসাহিত করার দিকে মনোনিবেশ করতে বলেছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications