NEET, JEE পরীক্ষা নিতে এতো মরিয়া কেন মোদী সরকার! উল্টো সুর বিজেপি সাংসদের কণ্ঠে
NEET, JEE পরীক্ষা নিতে এতো মরিয়া কেন মোদী সরকার! উল্টো সুর বিজেপি সাংসদের কণ্ঠে
JEE-NEET পরীক্ষা নিয়ে এবার উল্টো সুর চড়ালেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি মোদী সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি টুইটে লিখেছেন, তাহলে কি মোদী সরকার ধনী ছাত্রছাত্রীদের কথা ভেবেই পরীক্ষা নিতে চাইছেন। কারণ করোনা পরিস্থিতির কারণে দেশের অসংখ্য গরিব পরিবারের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছেন না।

মোদী সরকারের বিরোধিতা
করোনা পরিস্থিতির মধ্যেও JEE-NEET পরীক্ষা নিতে বদ্ধ পরিকর মোদী সরকার। কেন সব পরীক্ষা বাতিল করা হলেও এই দুটি পরীক্ষা নিতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার এই নিেয় প্রশ্ন তুলেছেন সুব্রহ্মণ্যম স্বামী। তিনি আক্রমণ করে লিখেছেন ধনী পরিবারের ছেলেমেয়েরা এই পরীক্ষা দেয় বলেই কী সিদ্ধান্তে অনড় রয়েছেন মোদী সরকার।

পড়তে পারছেন না গরিবরা
করোনা পরিস্থিতির কারণে গত ৫ মাস ধরে পড়াশোনা করতে পারছেন না দেশের অসংখ্য দেশের গরিব ছাত্রছাত্রী। ইন্টারনেট না থাকার কারণে তাঁরা পড়াশোনা করতে পারছে না। কারোর কাছে আবার স্মার্ট ফোন নেই। টুইটে এই নিয়ে সরাসরি মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী।

JEE-NEET পরীক্ষা বন্ধের দাবি
করোনা পরিস্থিতির মধ্যে কোনও ভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

পরীক্ষা নিতে অনড়
করোনা পরিস্থিতি থাকলেও পরীক্ষা নিতে হবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। মোদী সরকারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন ছাত্রছাত্রীরা নিজেরাই পরীক্ষা দিতে চাইছেন। ৮০ শতাংশ ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications