লখনউয়ের নাম বদল চেয়ে মোদী-শাহকে চিঠি বিজেপি সাংসদের! আবেদন গেল যোগীর কাছেও

লক্ষ্মণের তৈরি এই নগরীর নাম বদল ঘটেছে মুঘল সম্রাটের হাত ধরে! এরপর ফের এরকবার বদল ঘটে। দেশ যখন অমৃতকালে ঢুকে পড়েছে সেই সময়ে পুরানো নামেই ফিরতে চায় বিজেপি নেতা।

বিজেপি শাসনকালে একাধিক জায়গার নাম বদল ঘটেছে! এমনকি বদলেছে শহরের নামও। যা নিয়ে কম বিতর্ক হয়নি। আর এর মধ্যেই এবার লখনউয়ের নাম বদলে দাবি। আর এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি সাংসদ Sangam Lal Gupta।

লখনউয়ের নাম বদল চেয়ে মোদী-শাহকে চিঠি বিজেপি সাংসদের!

শুধু দাবি করাই নয়, এই বিষয়ে খোদ নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'কে চিঠিও লিখেছেন তিনি। এমনকি লখনউয়ের নাম বদল চেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন জানিয়েছেন ওই বিজেপি সাংসদ।

তাঁর দাবি, লখনউয়ের নাম বদল করে লক্ষ্মণপুর রাখা হোক। কেন এমন নাম তা নিয়ে চিঠিতে ব্যাখ্যা দিয়েছেন Sangam Lal Gupta। মোদী এবং শাহকে লেখা চিঠিতে তিনি বলছেন, ১৮ শতাব্দী নবাব আসাফুদৌলা লখনপুর এবং লক্ষ্মণপুরের নাম পরিবর্তন করে লখনউ করেছিলেন। যা এখন পরিবর্তন করা উচিত বলে মনে করেন ওই বিজেপি সাংসদ।

শুধু তাই নয়, ত্রেতাযুগে মরিয়দা পুরুষোত্তম ভগবান শ্রী রাম অযোধ্যা রাজা শ্রী লক্ষ্মণজিকে উপহার দিয়েছিলেন, তাই এর নাম হয়েছে লখনউ। তাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। বিজেপি সাংসদ মনে করছেন দেশ অমৃতকালে প্রবেশ করেছে। আর এই সময়ে দাসত্ব ও বিলাসের প্রতীক থাকা লখনউয়ের নাম বদল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা।

যদিও এই বিষয়ে অবশ্য প্রশাসনিক কিংবা সরকারি ভাবে কোনও মন্তব্য করা হয়নি।

তবে বিজেপির বক্তব্য, সাংসদের এহেন মন্তব্য ব্যক্তিগত। মনে করা হয়, রামের ভাই লক্ষ্মণ লখনউ শহর তৈরি করেন। বিজেপির বর্ষীয়ান নেতা এবং লখনউয়ের প্রাক্তন সাংসদ লালাজী টন্ডন তাঁর এক বইতে লখনউতে লক্ষ্মণ নগরী হিসাবে উল্লেখ করেন। লক্ষ্মণ টিলা, লক্ষ্মণ পুরী, লক্ষ্মণ পার্ক সহ রাজ্যের রাজধানীতে এমন অনেক জায়গা রয়েছে যা লক্ষ্মণের নামে নামকরণ করা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, যোগী আদিত্যানাতের শাসনকালে এলাহাবাদের নাম বদল হয়ে হয় প্রয়াগরাজ। এমনকি মুঘলসরাই স্টেশনের নামও বদল করা হয়। সম্প্রতি রাষ্ট্রপতি ভবনের বাগান মুঘল গার্ডেনের নামও বদল হয়। আর এর মধ্যেই বিজেপি সাংসদের এহেন দাবি ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+