Uttar Pradesh: শপিংমলে ভাঙচুরের মামলায় বিজেপি সাংসদ রামশঙ্কর কাথেরিয়ার ২ বছরের কারাদণ্ড
শপিংমলে ভাঙচুরের মামলায় বিজেপি সাংসদকে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রামশঙ্কর কাথেরিয়ার ২ বছরের কারাদণ্ডের সাজা হয় শনিবার। ২০১২ সালে শপিংমলে ভাঙচুরের ঘটনায় নাম জড়ায় বিজেপি সাংসদের। সেই মামলাতেই তিনি দোষী সাব্যস্ত হন।
ইটাওয়া থেকে নির্বাচিত বিজেপি সাংসদ রামশঙ্কর কাথেরিয়াকে দু-বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এই দণ্ডাদশের পর রামশঙ্কর কাথেরিয়া বলেন, আমা স্বাভাবিকভাবেই আদালতে হাজির হয়েছিল। আদালত আজ আমার বিরুদ্ধে রায় দিয়েছে। আমা আদালতকে সম্মান করি। আদালতের রায়কেও সম্মান করি।

এরপর তিনি বলেন, আমার আপিল করার অধিকার রয়েছে। আমি সেই অধিকার প্রয়োগ করব। তারপরও আদালত শে রায় দেবে আমি তা মাথা পেতে নেব। এখানে উল্লেখ্য, ২০১২ সালে টরেন্ট পাওয়ার কোম্পানির অফিসে ভাঙচুরের ঘটনায় কাথেরিয়াকে দোষীসাব্যস্ত করা হয়েছিল।
এদিন সেই মামলাতেই আদালত সাজা ঘোষণা করে। আদালত তাঁকে দু-বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। এদিন উত্তরপ্রদেশের সাংসদ-বিধায়ক আদালতের বিচারক সাজা ঘোষণা করেন। বিজেপি সাংসদকে ১৪৭ ধারায় দু-বছরের জেল ও ৩২৩ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দুটি দণ্ডাদেশই একইসঙ্গে চলবে।
Uttar Pradesh | MP-MLA Court pronounces two-year imprisonment for BJP MP from Etawah, Ramshankar Katheria in connection with a case of vandalism at a company in a Mall in 2012. He was found guilty under sections 147 (rioting) and 323 (voluntarily causing hurt) of the IPC. pic.twitter.com/w7HPJoT3Tp
— ANI (@ANI) August 5, 2023
এই রামশঙ্কর কাথেরিয়া হলেন উত্তরপ্রদেশের ইটাওয়া থেকে নির্বাচিত বিজেপির লোকসভার সদস্য। তিনি ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীও ছিলেন। কাথেরিয়া তফশিলি জাতির জন্য জাতীয় কমিশনের চেয়ারপার্সন হিসেবেও কাজ করেছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিরক্ষা ও পরামর্শ কমিটির সংসদীয় স্থায়ী কমিটির সদস্যও ছিলেন।
ছবি সৌজন্য: টুইটার












Click it and Unblock the Notifications