সাইকেল চাপুন! পেট্রোলের মূল্যবৃদ্ধিতে বিজেপি মন্ত্রীর সাফাইয়ে তীব্র বিতর্ক দেশজুড়ে

সাইকেল চাপুন! পেট্রোলের মূল্যবৃদ্ধিতে বিজেপি মন্ত্রীর সাফাইয়ে তীব্র বিতর্ক দেশজুড়ে

৪ মে-র পর থেকে গোটা দেশে ৩২ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দামও। যার জেরে মাথায় হাত আম-আদমির। এদিকে পেট্রোপণ্যের একটানা মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। কিন্তু সেসবে পাত্তা না দিয়ে পেট্রোলের মূল্যবৃদ্ধির নাগপাশ থেকে বাঁচতে সাইকেল চাপার নিদান দিলেন মধ্যপ্রদেশের জ্বালানী মন্ত্রী প্রধুমন সিং তোমর।

সাইকেল চাপুন! পেট্রোলের মূল্যবৃদ্ধিতে বিজেপি মন্ত্রীর সাফাইয়ে তীব্র বিতর্ক দেশজুড়ে

এদিন পেট্রোপণ্যের মূল্বৃদ্ধি প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি আবার ঘুরিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতার কথা মনে করান। তাঁর দাবি, “সবজির বাজারে যাওয়ার সময় আমরা কী সাইকেল সাইকেল ব্যবহার করি? কিন্তু ছোট ছোট ব্যবহারে সাইকেল ব্যবহার করলে তা আমাদের সুস্থ রাখে এমনকী দূষণও কমবে।” শুধু তাই নয় তিনি আরও বলেন, “আমি মানছি দাম বেশি রয়েছে। কিন্তু এরফলে সরকারের কোষাগারে টাকা আসছে যা গরিব মানুষের স্বার্থে ব্যবহার করা হবে।”

এখানেই না থেমে মধ্যপ্রদেশের এই বিজেপি নেতাকে নিজের প্রাত্যহিক অভ্যাস নিয়ে নিজেকেই নিজের প্রশংসা করতে দেখা যায়। তিনি বলেন "আপনি যদি গত ৩০ দিন ধরে আমার ডায়েরি দেখেন তবে আপনি জানতে পারবেন আমি গাড়িতে কতটা ভ্রমণ করি, আর আমি কতটা সাইকেল চাপি, আর কতটাই বা হেঁটে যাতায়ত করি।" তাঁর স্পষ্ট প্রশ্ন, “পেট্রোল-ডিজেল বেশি দরকারি নাকি স্বাস্থ্য?”

তাঁর এই বক্তব্যের পরেই বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বিরোধীদের স্পষ্ট বক্তব্য মূল্যবৃদ্ধি রুখতে না পেরে এই ভাবে স্বাস্থ্য সচেতনতার কথা বলে সাফাই গেয়ে পার পাওয়া যাবে না। এদিকে পেট্রোলের পাশাপাশি ডিজেলের দাম বৃদ্ধিতে ক্রমেই দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সমস্ত শাক সবজিরই। কারণ এই সমস্ত জিনিসই পরিবহনের জন্য লরি, ট্রাকের ব্যবহার হয়। এর এই সমস্ত যান বাহনই চলে ডিজেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+