১৫ বছর পরে মধ্যপ্রদেশের ঘটি উল্টে যেতে পারে বিজেপির, কী বলছে এবিপি নিউজের সমীক্ষা

এবিপি নিউজের যে সমীক্ষা তাতে খারাপ খবর রয়েছে বিজেপির জন্য। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে মধ্যপ্রদেশে।

মধ্যপ্রদেশে বিজেপির সরকার সম্পূর্ণ সুরক্ষিত। শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই দাবিতেই ভোটে লড়ার কথা ভাবছে গেরুয়া শিবির। তবে এবিপি নিউজের যে সমীক্ষা তাতে খারাপ খবর রয়েছে বিজেপির জন্য। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে মধ্যপ্রদেশে। আর সেটাই বিজেপির পালের হাওয়া কেড়ে নিতে পারে বলে মনে করছে সমীক্ষার ফলাফল।

১৫ বছর পরে মধ্যপ্রদেশের ঘটি উল্টে যেতে পারে বিজেপির

২০১৩ সালে ২৩০টি আসনের মধ্যে বিজেপি ১৬৫টি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ৫৮টি আসন। অন্যান্যরা পেয়েছিল ৭টি আসন। তার আগে ২০০৮ সালের বিধানসভা ভোটেও বিজেপি ১৪৩টি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ৭১টি আসন। ফলে গত ভোটে কংগ্রেসের আসন ১৩টি কমেছিল ও বিজেপির বেড়েছিল ২২টি আসন।

২০১৩ সালে বিজেপি ৪৫ শতাংশ ভোট শেয়ার পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ৩৬ শতাংশ ভোট শেয়ার। অন্যান্যরা পেয়েছিল ১৯ শতাংশ ভোট। আর এবার সেই ভোট শতাংশ বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এবিপি নিউজের মতে, ২০১৮ সালে বিজেপির ভোট শেয়ার কমে ৩৪ শতাংশে এসে ঠেকবে। কংগ্রেসের বেড়ে হবে ৪৯ শতাংশ। অন্যান্যরা পেতে পারে ১৭ শতাংশ ভোট শেয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+