হরিয়ানায় পুর নির্বাচনে সবকটি আসনে বিপুল জয় বিজেপির
কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটে হারের পরে হরিয়ানায় পুর ভোট সম্মান রক্ষার লড়াই ছিল বিজেপি কাছে। সেই লড়াইয়ে সসম্মানে উত্তীর্ণ গেরুয়া শিবির।
কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটে হারের পরে হরিয়ানায় পুর ভোট সম্মান রক্ষার লড়াই ছিল বিজেপি কাছে। সেই লড়াইয়ে সসম্মানে উত্তীর্ণ গেরুয়া শিবির। পাঁচটি জেলায় পুরভোটে সবকটিতেই জয়ের পথে বিজেপি। হিসার, কারনাল, পানিপথ, রোহতক ও যমনুনগরে জয় পেতে চলেছে বিজেপি।

১৬ ডিসেম্বর রবিবার ভোটগ্রহণ হয়। পাঁচটি জেলায় মোট ১১০টি ওয়ার্ডে ৬৩.৩৯ শতাংশ ভোট পড়ে। বিজেপিকে জেতাতে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জোর প্রচার করেছিলেন। তারই ফসল ঘরে তুলল বিজেপি।
হিসার থেকে বিজেপির গৌতম সর্দানা পঞ্চম রাউন্ডের শেষে প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। কারনালে রেণু বালা প্রায় ৩৭ হাজার ভোটে এগিয়ে ১১ রাউন্ড শেষে। পানিপথে অভনীত ১৪ রাউন্ডের পর ৭২ হাজারের বেশি ভোটে এগিয়ে। রোহতক ও যমুনানগরে মনমোহন সিং ও মদন সিং ২১ হাজার ও ৪৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ফলে সকলেই জয় পেতে চলেছেন।
এছাড়া ফতেহবাদের জাখাল মান্ডি ও কৈথালের পুন্ডরীতে দুটি পুর কমিটির ভোটেও বিজেপি জয় পেতে চলেছে।
মেয়র পদে ৫৯ জন প্রার্থী লড়াই করেছেন। যার মধ্যে ৪০ জন পুরুষ ও ১৯ জন মহিলা রয়েছে। এছাড়া সবমিলিয়ে ৫৯২ জন প্রার্থী পুরভোটে দাঁড়ান। যার মধ্যে ৩২২ জন পুরুষ ও ২৭০ জন মহিলা ছিলেন। এছাড়া পুর কমিটি নির্বাচনে ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে ৩৫ জন পুরুষ ও ৫৪ জন মহিলা প্রার্থী ছিলেন। মোট ১৪ লক্ষ ১ হাজার ৪৫৪ জন ভোটার ছিলেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications