এনডিএ ভাঙনেও এলজেপিকে চটাতে নারাজ বিজেপি! বিহারে সামলে পা ফেলতে চাইছেন নাড্ডা
এগিয়ে আসছে বিহার নির্বাচন। নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড)-র সঙ্গে জোট বেঁধে গদি দখল করতে চাইছে বিজেপি। এই অবস্থায় আজ বিহারের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে করবেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নাড্ডার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের বিজেপি ইন-চার্জ ভূপেন্দ্র যাদব, বিহারের নির্বাচন ইন-চার্জ দেবেন্দ্র ফড়নবিশ, বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল, সুশীল মোদিসহ অন্যরা।

বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক
এদিনের বৈঠকে মূলত বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করার উপর ফোকাস করা হবে বলে জানা গিয়েছে। বিজেপি ও জেডিইউ-র মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে। মোট আসনের অর্ধেক করে বণ্টিত হবে দুই দলের মধ্যে। আশা করা হচ্ছে আজকে সন্ধের মধ্যেই আসন ভাগাভাগির বিষয়টি ঘোষণা করা হবে।

ডেডিইউ-এলজেপি দূরত্ব
এদিকে এলজেপি-এর সঙ্গে জেডিইউ নেতা নীতীশ কুমারের যে দূরত্ব তৈরি হয়েছে তা কিছুদিন আগেই স্পষ্ট হয়েছিল এলজেপি নেতা রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ানের একটি মন্তব্যে। এরই মাঝে জেডিইউ এবং বিজেপির মধ্যে ৫০-৫০ আসন ভাগাভাগি হবে। তবে এলজেপি জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে। এই আবহে বুঝে শুনে প্রার্থী দিতে চাইছে বিজেপি।

জেডিইউ-র বিরুদ্ধে প্রার্থী দেবে এলজেপি
ইতিমধ্যেই শোনা যাচ্ছে নির্বাচনে জেডিইউ-র বিরুদ্ধে প্রার্থী দেবে এলজেপি। নীতীশ কুমার সরকারের সমালোচনাও শোনা গিয়েছে এলজেপি প্রধান চিরাগ পাসওয়ানের গলায়। এর আগে বিহারের এলজেপি সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। যার নেতৃত্বে ছিলেন এলজেপি-র জাতীয় সভাপতি-সহ জামুই সাংসদ চিরাগ পাসওয়ান।

১৪৩টি আসনের জন্য প্রার্থী তালিকা তৈরি করেছে এলজেপি
এলজেপির এই বৈঠকেই দলের তরফে ১৪৩টি আসনের জন্য প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে বিজেপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন না। খুব তাড়াতাড়ি এই তালিকাটি কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের কাছে পেশ করা হবে। জোট থেকে বেরিয়ে গেলেও বিজেপিকে চটাতে চাইবে না এলজেপি। এহেন পরিস্থিতিতে বিজেপিও বুঝেশুনে প্রার্থী বাছাই করতে চাইছে।












Click it and Unblock the Notifications